সম্পত্তি বিবাদের জেরে গোটা পরিবারকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল ছেলে, মৃত্যু সৎ মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,খণ্ডঘোষ: আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চিৎকার ঘর থেকে। ঘুমন্ত অবস্থায় বন্ধ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল সৎ ছেলে। ঘটনায় মৃত্যু হয়েছে মা সন্ধ্যারানি মিস্ত্রীর। বয়স ৪২বছর। অগ্নিদগ্ধ বাকি তিনজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে(Bardhaman Hospital) চিকিৎসাধীন।পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার(Khandoghosh P.S.) উদয় কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়ায় মঙ্গলবার রাতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, জমি-জায়গা নিয়ে বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দেন গুণধর ছেলে। এতে প্রাণ হারালেন সৎ মা। গুরুতর দগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরিবারের আরও তিনজন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে ঘুমিয়ে ছিলেন কৃষ্ণপদ মিস্ত্রি বয়স ৫০বছর।, তাঁর স্ত্রী সন্ধ্যা মিস্ত্রি বয়স৪২বছর।, দুই সন্তান বাদল মিস্ত্রি বয়স ১৩বছর এবং সুমিত্রা বিশ্বাস বয়স ১০বছর। হঠাৎই আগুনে ঘর ভরে গেলে তাঁরা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে এসে বাইরে থেকে তালা ভাঙেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘরে ঢুকেই দেখা যায় চারজন দগ্ধ অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছেন।তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা স্ত্রী সন্ধ্যা মিস্ত্রিকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। মৃত সন্ধ্যা মিস্ত্রি অভিযুক্ত বাবলু মিস্ত্রির সৎ মা বলে জানা গেছে। তাঁকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।ঘরে আগুন লাগাতে গিয়ে সেও গুরুতরভাবে পুড়ে যায়।

বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান এসডিপিও (সদর সাউথ) অভিষেক মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর তপন কুমার বসাক এবং খণ্ডঘোষ থানার ওসি অনুপ বিশ্বাস(OC Anup Biswas)। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক(MLA) নবীন চন্দ্র বাগও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ঘর থেকে চিৎকার শোনা যাচ্ছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, তখন বাইরে বেরিয়ে দেখি দাও দাও করে জ্বলছে আগুন। গ্রামের সকল লোককে ডেকে পাইপ দিয়ে জল ঢেলে আগুন নেভানো হয়।স্থানীয়রা আরোও জানান, গ্রামের সকলে এসে ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় পরিবারের তিনজনকে ।

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? কী জানাল আবহাওয়া দফতরের?

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ