মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রথ টানলেই দেবী দুর্গা আসে। বাঙালির মধ্যে এই কথাটিই প্রচলিত। তাই রথ এলেই বাঙালির মধ্যে দুর্গাপুজোর একটা আমেজ নিজের থেকেই চলে আসে। আর রথের দিন সারা রাজ্যজুড়ে হয় অসংখ্য খুঁটিপুজো। তেমনই রথ উৎসবের দিনে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে খুঁটি পুজো করল সল্টলেকের এডি ব্লক রেসিডেন্টস ক্লাব দুর্গাপুজো কমিটি। গত বৃহস্পতিবার তাঁদের খুঁটিপুজো হয়ে গেল ক্লাব প্রাঙ্গনে। চলতি বছরে এডি ব্লক রেসিডেন্টস ক্লাব দুর্গাপুজো কমিটি পা দিল ৪৮ বছরে। ৪৮ বছরের দুর্গাপুজো উপলক্ষ্যে সাড়ম্বরে পালিত হল খুঁটি পুজো। সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়, শ্রীমতি ধ্রুবা মুখোপাধ্যায় (স্বাস্থ্যমন্ত্রীর মা) সহ অন্যান্য অতিথিরা।

আরও পডুন: রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন এই মণ্ডপের থিম শিল্পী অমিত-অরিন্দম। থিমের আবহ সঙ্গীত দেওয়া শিল্পী সুস্মিতা শেঠিয়াও খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন। থিম প্রসঙ্গে এখনই কিছু জানাতে রাজি নন শিল্পী অমিত-অরিন্দম। সবটাই ক্রমশ প্রকাশ্যে বলে জানিয়েছেন তাঁরা। সল্টলেকের এডি ব্লক রেসিডেন্টস ক্লাবের দুর্গাপুজো বহু পুরনো ও দর্শনার্থীদের কাছে পরিচিত। প্রতি বছরই নতুন নতুন থিম উপহার দিয়ে থাকে সল্টলেকের এডি ব্লক রেসিডেন্টস ক্লাব। এবারেও বড় কোনও চমক থাকবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের মা ধ্রুবা মুখোপাধ্যায় এই পুজো কমিটির সঙ্গে যুক্ত। তিনিই খুঁটি পুজোর সমস্ত আচার ও রীতি পালন করেন। রথযাত্রার পুণ্যতিথিতে খুঁটিপুজো করে এবার প্যান্ডেলের কাজে হাত দেবেন থিমশিল্পী অমিত-অরিন্দম।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান