জীবনের কেএলও ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে মেয়েরাও, ভাইরাল ভিডিও

পুলিশের ধারনা ওই প্রশিক্ষণ শিবির চলছে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে। আর নিজেদের শক্তির কথা জাহির করতেই এই ভিডিও প্রকাশ করেছেন জীবন সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কামতাপুর লিবারেশন অর্গেনাইজেশন(KLO) বা কেএলও জঙ্গ সংগঠনের তরফে জঙ্গি নেতা জীবন সিংহ(Jiban Singha) হুমকি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই হুমকি ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমত জোরালো বিতর্ক শুরু হয়েছে। কেননা ওই হুমকি বার্তায় জীবন নিজে ৩জন বিজেপি সাংসদের নামও নিয়েছেন। এবার ওই বিতর্কের মাঝেই সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হল একটি ভিডিও(Video) যা ঘিরে রাজ্য প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। কেননা ওই ভিডিওতে দেখা যাচ্ছে জীবনের উপস্থিতিতে কেএলও’র শিবিরে রীতিমত সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছেন মহিলারা(Women)। আর সেই প্রশিক্ষণ নজরদারি করছেন জীবন নিজে। এই ভিডিওকে ঘিরেই এখন রাজ্য প্রশাসনের পাশাপাশি পুলিশি মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

রবিবার কেএলও’র তরফে ফেসবুকে যে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে কেএলঅ’র কোনও এক গোপন ক্যাম্পে পুরুষদের পাশাপাশি মহিলারাও প্রশিক্ষণ নিচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভিডিওটি কেএলও’র ২৮ নম্বর ব্যাচের। মনে করা হচ্ছে নিজেদের সাংগঠনিক শক্তির কথা জাহির করে সচক্ষে চাক্ষুষ প্রমান দিতেই এই ভিডিও প্রকাশ করেছেন জীবন সিংহ। একই সঙ্গে পুলিশের অনুমান মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার ভিডিও যে জঙ্গলে তোলা হয়েছে সেখানেই এই প্রশিক্ষণ শিবির চলছে। তবে তা ভারতীয় ভূখণ্ডে নয়। পুলিশের ধারনা ওই প্রশিক্ষণ শিবির চলছে ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে। যদিও রাজ্য পুলিশের আধিকারিকেরা এখনই এই ভিডিও নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছে না। কেননা পুলিশ আধিকারিকদের দাবি, উত্তরবঙ্গে কেএলও’র আর সেভাবে শক্তিশালী কোনও সংগঠন নেই যা দিয়ে বড়সড় কোনও নাশকতা চালাবে তারা। তবে যেহেতু এখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে রয়েছেন তাই কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় কঠোর নজরদারি ও নিরাপত্তা রাখা হচ্ছে।  

চিচিঙ্গা দিয়ে ট্যাংরা মাছের রসা

সীমান্ত দেখানোর নাম করে এক নাবালিকাকে ভারতে পাচারের অভিযোগ, কাঠগড়ায় বাংলাদেশি চালক

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য