কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ, মায়াপুরে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়াপুরে এক মহিলার বাড়িতে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে নবদ্বীপ আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্তে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মায়াপুরের বামনপুকুর তাঁতিপাড়ার বাসিন্দা আমানুল শেখের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী ২৯ বছরের ওই মহিলা এলাকায় একটি খাবারের দোকান চালান। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকায় তিনি একাই দোকানটি পরিচালনা করেন।

অভিযুক্ত আমানুল নিজেকে ফুড ব্লগার হিসেবে পরিচয় দিতেন বলে জানা গিয়েছে। সেই সূত্রেই ওই মহিলার খাবারের দোকানে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। অভিযোগ, সেই সুযোগে তিনি ওই মহিলাকে বারবার কুপ্রস্তাব দিতেন। মহিলার অভিযোগ, বুধবার দুপুরে তিনি বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত সেখানে ঢুকে ফের তাঁকে কুপ্রস্তাব দেন। তিনি প্রতিবাদ করলে আমানুল তাঁকে মারধর করেন এবং জোর করে ধর্ষণ করেন বলে অভিযোগ। ঘটনার পর সুবিচারের দাবিতে মায়াপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।

আরও পড়ুন: দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। বুধবার গভীর রাতে অভিযুক্ত আমানুল শেখকে গ্রেফতার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন তদন্তকারী আধিকারিক। তবে অভিযুক্তের পরিবারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমানুলের বাবার দাবি, তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি জানিয়েছেন, পুলিশের তদন্ত ও আইনের উপর তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং তদন্ত এগোলেই প্রকৃত সত্য সামনে আসবে। ঘটনায় অভিযুক্ত ও অভিযোগকারিণীর বক্তব্য, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছে পুলিশ। 

পেসমেকার বসেছে, আপাতত সুস্থ রয়েছেন বিমান বসু, জানালেন সেলিম

মুর্শিদাবাদে তৃণমূল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্রের পাহাড়! চক্ষুচড়কগাছ পুলিশের

বিকেলের চায়ের আড্ডা জমাতে বানিয়ে ফেলুন মুম্বইয়ের বিখ্যাত বাটাটা বড়া

জন্মাষ্টমীর ভোগে বানিয়ে নিন তালের পায়েস, রইল সহজ রেসিপি

কেরিয়ারে বড় ধাক্কা! বাংলার দল থেকেই বাদ পড়লেন অভিষেক পোড়েল

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত