টালা থেকে এক বাসেই এবার সাঁতরাগাছি , রইল রুট ও ভাড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া ও কলকাতার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত করতে নতুন একটি বাস রুট চালু করল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এস-৬৯ (১6৭) নম্বরের এই নতুন বাস পরিষেবা। উত্তর কলকাতার টালা ব্রিজ সংলগ্ন ঘোষবাগান থেকে সরাসরি সাঁতরাগাছি বাস টার্মিনাস পর্যন্ত চলবে এই বাস, যা দুই শহরের মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

এই রুটে বাসটি ঘোষবাগান থেকে যাত্রা শুরু করে রিজেন্ট সিনেমা, বিবিবাজার, চিড়িয়ামোড়, শ্যামবাজার ও মানিকতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় স্টপেজ দেবে। এরপর বাসটি শিয়ালদহ, মৌলালী, মল্লিকবাজার, এ.জে.সি. বোস রোড এবং রবীন্দ্রসদন হয়ে দ্বিতীয় হুগলি সেতু পার করে বেলেপোলের মাধ্যমে সাঁতরাগাছি বাস টার্মিনাসে পৌঁছবে। একই রুট ধরে বাসটি আবার ঘোষবাগানে ফিরে আসবে, ফলে উত্তর কলকাতা থেকে হাওড়া ও আশপাশের এলাকায় যাতায়াত আরও সহজ হবে।

আরও পড়ুন: এলপিজি সঙ্কটে মিড-ডে মিলের রান্না কাঠের উনুনে, স্কুলগুলোতে চরম ভোগান্তি

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভাড়াও নির্ধারণ করা হয়েছে তুলনামূলকভাবে কম। ঘোষবাগান থেকে রবীন্দ্রসদন পর্যন্ত যাত্রার জন্য ভাড়া রাখা হয়েছে ৮ টাকা এবং সাঁতরাগাছি পর্যন্ত যেতে খরচ হবে ১৩ টাকা। এতে প্রতিদিনের যাত্রীদের জন্য এই পরিষেবা বেশ সাশ্রয়ী হবে বলে মনে করা হচ্ছে।

১২ মার্চ, বৃহস্পতিবার এই নতুন বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রাথমিকভাবে এই রুটে মোট চারটি বাস দিয়ে পরিষেবা শুরু করা হয়েছে। পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, ভবিষ্যতে যাত্রীদের সংখ্যা বাড়লে এবং সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী এই রুটে বাসের সংখ্যাও বাড়ানো হতে পারে। ফলে এই নতুন পরিষেবা কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

ভারী বৃষ্টির মধ্যে রাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মালদহ-মুর্শিদাবাদ, মাত্রা ছিল ৩.৭

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

৩,০০০ টাকা সস্তায় মিলছে Realme P4s 5G! জেনে নিন দাম ও ফিচার

সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে