এলপিজি সঙ্কটে মিড-ডে মিলের রান্না কাঠের উনুনে, স্কুলগুলোতে চরম ভোগান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: এলপিজি গ্যাসের সঙ্কটের প্রভাব এবার পড়ল স্কুলের মিড-ডে মিলের রান্নায়। বুধবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গ্যাসের ঘাটতি হলেও হাসপাতাল বা মিড-ডে মিলের রান্নায় যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই বসিরহাট মহকুমা ও সুন্দরবন এলাকার একাধিক স্কুলে দেখা গেল ভিন্ন ছবি। 

গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেক স্কুলে মিড-ডে মিল রান্না করতে বাধ্য হচ্ছেন কর্মীরা কাঠের উনুনে। বসিরহাটের সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে প্রায় হাজারের বেশি পড়ুয়া রয়েছে। সেখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য প্রতিদিন মিড-ডে মিল রান্না করা হয়। তবে বর্তমানে এলপিজি না পাওয়ায় সকাল থেকেই কাঠ জ্বালিয়ে রান্না করতে হচ্ছে।

আরও পড়ুন: যুদ্ধের আবহেও আকাশছোঁয়া হবে না পেট্রোল-ডিজেলের দাম

কাঠের চুলোর ধোঁয়া ও আগুনের তাপে চোখে জ্বালাপোড়া সহ্য করেও মিড ডে মিল কর্মীরা পড়ুয়াদের খাবার তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আবার কাঠের জ্বালানির দামও বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। স্কুলের প্রধান শিক্ষক নিলয় সরকার বলেন, সরকার মিড ডে মিল চালু রাখতে বলেছে। কিন্তু গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে কাঠের উনুনে রান্না করতে হচ্ছে। তবুও যাতে কোনও ছাত্রছাত্রী খাবার থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।

মিড ডে মিল কর্মী পাপড়ি দে জানান, সাধারণত গ্যাসে রান্না হওয়ায় স্কুলে কাঠ মজুত রাখা হয় না। কিন্তু পড়ুয়াদের খাবার দিতে হবে বলেই এখন বাধ্য হয়ে কাঠ জোগাড় করে রান্না করতে হচ্ছে। তাঁর আশঙ্কা, যদি দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে ভবিষ্যতে মিড ডে মিল পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে। স্কুল কর্তৃপক্ষ ও কর্মীদের দাবি, দ্রুত এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক করা হোক, যাতে আগের মতোই নির্বিঘ্নে মিড ডে মিলের রান্না চালানো যায় এবং কোনও পড়ুয়া খাবার থেকে বঞ্চিত না হয়।

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

জানুন Jio-র বিশেষ রিচার্জ প্ল্যান, শেষ হবে না ডেটা ও কলিং সুবিধা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে