মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় খবর! মঙ্গলবার মনসা পুজোর জন্যে ছুটি ঘোষণা করল বিজেপি সরকার। ১৮ অগস্ট মনসা পুজোর জন্যে ২টি জেলায় অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। এই প্রথম মনসা পুজোয় ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। জানা যাচ্ছে, আগামিকাল মনসা পুজো উপলক্ষ্যে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার সমস্ত সরকারি অফিস, স্থানীয় প্রশাসনের অফিস, সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দুপুর ২টোয় বন্ধ হয়ে যাবে।

রাজ্য সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস পর্যন্ত কাজ হবে। এই ছুটির আওতায় থাকছে স্ট্যাটুরি বডি, বোর্ড ও কর্পোরেশন, সরকারি নিয়ন্ত্রণাধীন সমস্ত স্কুল ও কলেজ। আজ, সোমবার (১৭ অগস্ট) দুপুরে রাজ্যের অর্থ দফতর থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, মাননীয় রাজ্যপালের অনুমোদনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পুরুলিয়া ও বাঁকুড়া জেলার মানুষদের লোকসংস্কৃতি ও ধর্মীয় আচারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আসলে শ্রাবণ মাসের শেষ দিনে সর্পদেবী মনসার আরাধনা পুরুলিয়া এবং বাঁকুড়ায় বেশি প্রসিদ্ধ। এই জেলাগুলিতে এটি কেবল একটি ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং লোকসংস্কৃতির এক বৃহত্তর সামাজিক মেলবন্ধনে পরিণত হয়। মনসা পুজোর দিন এই জেলার গ্রামগুলিতে ঝাঁপান উৎসব পালন করা হয়। পদ্মাপুরাণ বা মনসামঙ্গল গান এবং মনসার ভাসান কেন্দ্র করে বিশেষ লোক ঐতিহ্য পরিলক্ষিত হয়। তাই বাঁকুড়া-পুরুলিয়াবাসীদের আবেগ এবং সাংস্কৃতিক গুরুত্বের কথা বিবেচনা করেই রাজ্য সরকার এই বিশেষ আঞ্চলিক ছুটির অনুমোদন দিল।

বিজ্ঞপ্তিতে জেলাগুলির ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তা, জেলা শাসক এবং প্রশাসনিক বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যে, এই ছুটির নির্দেশিকা যাতে সুষ্ঠুভাবে কার্যকর করা হয়। তবে জরুরি পরিষেবা সংক্রান্ত বিষয়ে স্থানীয় প্রশাসনিক নির্দেশ মানতে হবে। রাজ্যের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ওই জেলার বাসিন্দারা।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ