মা উড়ালপুল নিয়ে নয়া নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ, কোন ধরণের যান নিয়ন্ত্রিত হবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এখন অফিসপাড়া বলতে সল্টলেক সেক্টর ফাইভ। নিউটাউন, রাজারহাট–সহ নানা এলাকায় গড়ে উঠেছে একাধিক অফিস। সব থেকে বড় কথা শিল্পতালুক এই সল্টলেকেই। তথ্যপ্রযুক্তি সংস্থা বেশিরভাগই গড়ে উঠেছে এই সল্টলেক, নিউটাউন, রাজারহাটেই। ফলে এখন যাতায়াতের ক্ষেত্রে বেশিরভাগ বাস চলে মা উড়ালপুল ধরেই। অ্যাপভিত্তিক শাটল বাস এখন শহরে বেড়ে গিয়েছে। যার ফলে এখানের অফিসকর্মীরা তাতে করেই গন্তব্যে পৌঁছে যান। জোকা, ঠাকুরপুকুর, সরশুনা, টালিগঞ্জ, যাদবপুর, গড়িয়া, চেতলা, রাসবিহারী, গড়িয়াহাট, রবীন্দ্রসদন –সহ নানা জায়গা থেকে অফিসযাত্রীরা এখানে আসেন কাজ করতে। আর সেই আসার ক্ষেত্রে বাসগুলি ব্যবহার করে মা উড়ালপুল। এবার সেখানে জারি হল নিষেধাজ্ঞা।

এদিকে সল্টলেক–নিউটাউন এলাকায় অন্যান্য জায়গা থেকে চলাচল করে প্রায় ৪০০ শাটল বাস। তার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। নিত্য যানজটে পড়ে নাকাল হতে হয় মানুষজনকে। এজেসি বোস রোড উড়ালপুল এবং মা উড়ালপুল দিয়েই বেশিরভাগ অ্যাপভিত্তিক শাটল বাস যাতায়াত করে। এবার এই দুই উড়ালপুলে অ্যাপভিত্তিক শাটল বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। আর সেই কথা মাথায় রেখেই এসব অ্যাপভিত্তিক শাটল বাসের জন্য পৃথক রুট বেঁধে দিয়েছে লালবাজারের ট্রাফিক বিভাগ। এবার থেকে সেই রুট ধরেই চালাতে হবে অ্যাপভিত্তিক শাটল বাসকে। এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট অ্যাপ সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং উড়ালপুলের উপর যানজট কমবে বলে মনে করছে পুলিশ।

অন্যদিকে লালবাজার সূত্রে খবর, অ্যাপভিত্তিক শাটল বাসগুলি বেশ বড় আকারের হয়। তাই অ্যাপভিত্তিক শাটল বাসগুলি উড়ালপুলে উঠে পড়লে সেখানে যানবাহনের গতি কমে যেত। তার জেরে বাড়ত গাড়ির চাপ। যদিও জরুরি পরিষেবা ছাড়া ‘মা’ উড়ালপুল দিয়ে সমস্ত বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে অ্যাপভিত্তিক শাটল বাসগুলি চলতে থাকলে দু’‌ধরনের সমস্যা দেখা দেয়। এক, তীব্র যানজট তৈরি হয় সকাল থেকেই। দুই, অ্যাপভিত্তিক শাটল বাসগুলির দৌরাত্ম্যে মা উড়ালপুলে দুর্ঘটনাও ঘটত। সেসব ঠেকাতেই এই নয়া নির্দেশিকা বলে সূত্রের খবর।

তাহলে নতুন রুট কী?‌ অ্যাপভিত্তিক শাটল বাসগুলি কোন রুটে চলবে?‌ উঠছে প্রশ্ন। তবে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া এবং বেহালা থেকে সল্টলেক–নিউটাউনগামী অ্যাপভিত্তিক শাটল বাসগুলি এজেসি বোস রোড ব্যবহার করবে। আর তারা পার্ক সার্কাস কানেক্টর ধরে পার্ক সার্কাস মোড়, চার নম্বর ব্রিজ, বিশ্ব বাংলা সরণি, সায়েন্স সিটি হয়ে ইএম বাইপাসে উঠবে। বেহালা, চেতলা থেকে আসা অ্যাপভিত্তিক বাসগুলি রাসবিহারী, গড়িয়াহাট, রুবি হয়েও ইএম বাইপাসে উঠবে। গড়িয়া ও যাদবপুর থেকে আসা সমস্ত বাস অজয়নগর লিঙ্ক অথবা পাটুলি বাইপাস লিঙ্ক ব্যবহার করবে।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির