পারদ পতন শহরে, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিন ও বর্ষবরণ এর আগেই পারদ পতন রাজ্যে। ডিসেম্বরে বিগত কয়েকদিনেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পরে রবিবার তাপমাত্রা নেমেছে অনেকটাই। রবিবার কলকাতার তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।

আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছিল, সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা হলেও নামবে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা বড়দিনের আগে নেই। এই মত তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে না। দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের তাপমাত্রা অনেকদিন আগেই ১২ ডিগ্রির কাছাকাছি ছিল। এ দিনও তাপমাত্রা নেমেছে অনেকটাই। গত ৬ ডিসেম্বর নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে। সেদিন কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৫। আজ রবিবার সেই তাপমাত্রা ১৪.৪। অর্থাৎ এটাই মরশুমের শীতলতম দিন বলে মনে করা হচ্ছে।

পৌষ মাসের শুরু থেকে যাকে সেই অনুভব করে বঙ্গবাসী। কিন্তু তেমনভাবে শীত টের পাওয়া যাচ্ছে না। পূবালী হওয়ার কারণেই ঠিক কিছুটা হলেও বাধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে। পূবালী হাওয়া প্রবাহিত হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার এবং রবিবারও কুয়াশার দাপট বজায় ছিল। হবে ছুটির দিন রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কিছুটা হলেও কমেছে।

উল্লেখ্য শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে কুয়াশার দাপট বাড়ছে। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর শহরের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ছিল। রবিবার থেকে সেই তাপমাত্রা নামতে শুরু করেছে। বড়দিনের পর তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা যাচ্ছে, বর্ষবরণে ভালো করেই শীত অনুভূত হবে বঙ্গে।

 

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!