ঠাণ্ডা কমছে রাজ্যে, বাড়ছে তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বর পড়তে রাজ্য জুড়ে শুরু হয়েছিল শীতের আমেজ। তবে  দুঃখের বিষয় হল শুক্রবার থেকে রাজ্যে ফের বাড়ল তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস বলছে, বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা তো নেইই উলটে সপ্তাহান্তে ভোল বদলাবে আবহাওয়া। বর্ষশেষে শীতের বদলে মিলবে উষ্ণতার ছোঁয়া। সেইসাথে গাঢ় হবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা হবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  অর্থাৎ হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত না হলেও তাপমাত্রার পারদ রয়েছে বেশ নিম্নমুখী।  অন্যদিকে  পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পৌঁছাবে ১০ এর নিচে। সেই সাথে সকাল দিকটায় থাকবে ঘন কুয়াশার চাদর।

সেই সাথে হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামি কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ওদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আপাতত কোনও বদলের সম্ভাবনা দেখতে পায়নি হাওয়া অফিস। শুধু তাই নয় আগামী তিন দিন উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। তবে বড়দিনের  দিল দার্জিলিং-য়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই বড়দিনে তুষারপাতের পূর্বাভাস থাকায় আনন্দিত পর্যটকেরা।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা