গুন্ডাদমন আইন কেন প্রয়োজন? বিধানসভায় দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা আরও কঠোর করতে বিধানসভায় পেশ হল গুন্ডাদমন বিল। সরকারের দাবি, সংগঠিত অপরাধ, তোলাবাজি, দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিল আনা হয়েছে। বিলের উপর আলোচনার সময় বিধানসভায় আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন গ্যালারিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ওয়াকফ-সংক্রান্ত হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবারের সদস্যরা।

আলোচনায় অংশ নিয়ে বিজেপি বিধায়ক অরূপকুমার দাস দাবি করেন, অতীতে রাজ্যে দুষ্কৃতীদের প্রভাব বেড়েছিল এবং সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতেই এই বিল প্রয়োজন। তাঁর বক্তব্যের মাঝেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উঠে দাঁড়িয়ে গ্যালারির দিকে ইঙ্গিত করে বলেন, ‘এই বিল নিয়ে আসার কারণ উপরে বসে আছেন। এরা সেই কারণ। সবাই ওঁদের স্যালুট জানান।’ মুখ্যমন্ত্রীর আহ্বানে বিজেপি বিধায়কেরা উঠে দাঁড়িয়ে নিহতদের পরিবারের প্রতি সম্মান জানান। স্পিকারের অনুমতিতেই তাঁরা এদিন বিধানসভার অধিবেশন প্রত্যক্ষ করছিলেন।

আরও পড়ুনঃ আইনি বাধা, ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

প্রসঙ্গত, গত বছরের ১২ এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনকে ঘিরে বিক্ষোভের জেরে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ, সুতি ও ধুলিয়ান-সহ একাধিক এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। সেই সময় শমসেরগঞ্জে বাড়ি থেকে টেনে বের করে হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে খুন করা হয়।  তদন্তে সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার লোকেশন, ফরেন্সিক রিপোর্ট, ডিএনএ পরীক্ষা এবং অন্যান্য বৈজ্ঞানিক প্রমাণ আদালতে পেশ করা হয়। পরে জঙ্গিপুর মহকুমা আদালত ১৩ জন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে। বিচারক প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং নিহতদের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে।  তবে রায়ে আদালত স্পষ্ট জানায়, এই জোড়া খুন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, ব্যক্তিগত রোষের জেরে সংঘটিত হয়েছিল। যদিও এই ঘটনাকেই সামনে রেখে বিধানসভায় গুন্ডাদমন বিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সরকার, আর নিহতদের পরিবারের উপস্থিতিকে সেই বার্তার প্রতীক হিসেবেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

‘রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা’, আইনি বিপাকে অজয় দেবগনের ‘চৌহান’

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

এবার ‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

দলের ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন দক্ষিণ কোরিয়া কোচ

ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

প্রবল গরমে নাজেহাল অবস্থা, ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুল, বড় সিদ্ধান্ত রাজ্য় সরকারের

মর্মান্তিক ঘটনা, বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার ২ মাসের শিশুর নিথর দেহ

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত