‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করাই লক্ষ্য। বাংলায় ক্ষমতাতে এসে এই কথাই বারবার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য়ে গুন্ডাদের দমনে ও তোলাবাজি রুখতে বিশেষ আইন আনার কথাও বলেছিলেন তিনি। সেই কথা মতো আজ, সোমবার বিধানসভায় পেশ করা হয়েছে ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা সংক্ষেপে ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত। এদিন বিধানসভায় সেই গুন্ডাদমন বিল পেশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। সেই বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ চাঁচাছোলা ভাষায় রাজ্যের পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন।

আরও পডুন: ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

তিনি বলেছেন, ‘যাঁরা মনে করেন সরকারি সম্পত্তি ধ্বংস করা কোনও অপরাধই নয়, তাদের ভুল ভাঙার সময় এসেছে। ১৫ বছর ধরে লুট, সন্ত্রাস, রাহাজানি হয়েছে রাজ্যে। সিএএ, ওয়াকঅফ আইনের প্রতিবাদের নামে বাংলায় নৈরাজ্য হয়েছে। এরাজ্যের প্রাক্তন শাসকদল শাহজাহানদের মতো গুন্ডাদের পুষত। কোটি কোটি টাকার বিছানায় ঘুমোতেন তৃণমূলের নেতারা। গরিবের টাকা যাঁরা শোষণের চেষ্টা করবেন, তাঁদের শাস্তি দেওয়ার জন্যই এই বিল অত্যন্ত দরকার। সরকারি সম্পত্তির দিকে চোখ তুলে তাকানোর সাহস আর কেউ পাবে না। আমরা এমনই ব্যবস্থা করছি। তৃণমূলের আমলে পুলিশ টেবিলের নিচে লুকিয়ে থাকত। এই বিলের মাধ্যমে পুলিশ সাহস পাবে, গুন্ডাদের টেবিলের তলায় লুকোতে হবে। গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল।’

বিলের সমর্থনে বলতে ওঠেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালও। তিনি জানিয়েছেন, ‘তৃণমূল জমানায় মানুষ দেওয়ালে পেরেক পুঁততে পর্যন্ত ভয় পেত। যে সরকার ভোট পরবর্তী হিংসাকে অপরাধ হিসেবে দেখত না। যে দলের নেতা গাড়ির বনেটে দাঁড়িয়ে ডিজে বাজানোর হুমকি দেয়। তাঁদের হাতে বাংলার শাসনের দায়িত্ব ছিল। এ যেন ঠিক বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো ঘটনা। এই বিল কাউকে আন্দোলন করতে বাধা দেওয়ার জন্য নয়। আন্দোলন হবে তবে শান্তিপূর্ণভাবে। সরকারি সম্পত্তি ধ্বংস হলে কাউকে রেয়াত নয়।’

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ