ভোটার তালিকায় নাম না থাকলে ভেন্ডিং লাইসেন্স নয়, কলকাতায় শুরু হকার নিয়ন্ত্রণ

তিলোত্তমার সৌন্দর্য ফেরাতে ইতিমধ্যেই কলকাতার ৫৮টি বড় রাস্তার 'ক্রসিং' ও সমস্ত ফুটপাতে হকার ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও পুরসভাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা জুড়ে অবৈধ হকার নিয়ন্ত্রণের কাজ জোরকদমে শুরু করেছে বিজেপি সরকার। এবার জানিয়ে দেওয়া হল, এসআইআরের পর যাঁদের তালিকা ভোটার তালিকায় নেই, তাঁদের আর ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে না। তিলোত্তমার সৌন্দর্য ফেরাতে ইতিমধ্যেই কলকাতার ৫৮টি বড় রাস্তার ‘ক্রসিং’ ও সমস্ত ফুটপাতে হকার ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও পুরসভাকে। পথচারীদের শান্তিতে চলাফেরা করার জন্যে এই ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এই ক্রসিংয়ের দু’পাশে ৪৫ ফুটের মধ্যে হকার থাকলে তাঁদের উঠে যেতে হবে। মহানগরের কালো পিচের রাস্তায় কোথাও যাতে একজনও হকার না থাকে, তা নিয়ে ২৪ ঘন্টা নজরদারি চালাতে বলা হয়েছে পুলিশকে।

কলকাতার সমস্ত স্কুল-কলেজ, হাসপাতাল, সরকারি দফতর, শপিং মল, পুরমার্কেট এবং বড় প্রতিষ্ঠানগুলির প্রবেশপথের দু-পাশে হকারদের রাজত্বে সাধারণ মানুষের পথচলা দায়। এবার বেআইনিভাবে দখল করে রাখা এই সমস্ত অঞ্চলের সমস্ত হকারকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন পুর কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে। তবে এখনই কোনও বড় মাপের উচ্ছেদ হচ্ছে না। তবে তিলোত্তমার সৌন্দর্য ফেরাতে শহরবাসীর দাবি মেনে হকার নিয়ন্ত্রণ করা হবে। মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, কলকাতার রাস্তাঘাটগুলো এমনিতেই ছোট, গাড়িঘোড়ার জ্যাম লেগেই রয়েছে। তাই এবার পরিষ্কার করতে হবে। হকাররা যদি নিজে থেকেই সরে যায় তাহলে ভাল নয়তো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

টাউন্ড ভেন্ডিং কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসআইআরের পর ভোটার তালিকায় যাঁদের নাম নেই তাঁদের হকারির জন্যে আর ভেন্ডিং লাইসেন্স দেওয়া হবে না। বিদায়ী তৃণমূল সরকারের সময়ে যে ৮৭২৭ জনকে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হয়েছিল, তাঁদের কাছে এসআইআরের প্রমাণপত্র চাওয়া হয়েছে। অভিযোগ, রেলস্টেশনে উচ্ছেদ হওয়া হকাররা রাতের অন্ধকারে কলকাতার বিভিন্ন গলিতে এসে চুপিচুপি বসে পড়ছে, সে দিকে নজরদারি রাখছে পুলিশ। এছাড়া ধর্মতলা, পার্কস্ট্রিট, বিবাদীবাগ-সহ কলকাতার ১৮৯২টি চিহ্নিত গুরুত্বপূর্ণ রাস্তায় হকার থাকবে না। কলকাতার অন্তত দু’হাজার ব্যস্ত রাস্তায় ‘নো-হকিং জোন’ করা হবে।

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির