‘কোনও ভুল করিনি,’ শুভেন্দুর হুঁশিয়ারির পরেও সুর চড়ালেন হুমায়ুন

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের মন্তব্য়েই অনড় নওদার বিধায়ক হুমায়ুন কবীর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পরেও শোধরালেন না তিনি। উল্টে ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের সমর্থনে যুক্তি খাড়া করলেন হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের বেফাঁস মন্তব্য প্রসঙ্গে আজ, সোমবার বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি হুমায়ুনকে সতর্ক করে দিয়ে বলেন, ‘এ রকম লাগামছাড়া কথা বলতে দেবো না, দেবো না, দেবো না। সময় এসেছে এই ধরনের লোককে শিক্ষা দেওয়ার। এটাই আপনার শেষ বক্তব্য হতে পারে। দুটি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তার কাজ করবে। আগে ওই জনসভাতে যাঁরা আপনাকে ডেকেছিল, তাঁদের তুলবে পুলিশ। তারপর আপনার পালা। সন্দেশখালি, ফলতা ও ক্যানিংয়ের গুন্ডাদের কী হাল হয়েছে দেখেছেন।’

আর তারপরেই শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে হুমায়ুন জানান, ‘আমি কোনও ভুল করিনি। কোনও অন্যায় করিনি, তই ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। চাইলে স্পিকার আমাকে সাসপেন্ড করতে পারেন। আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিংবা বিজেপি সরকারের কারোর বিরুদ্ধে কিছুই বলিনি। ২০৮ জন বিধায়ক আছে বিজেপির। কাউকে কিছুই বলিনি। মুর্শিদাবাদের কয়েকজন তৃণমূল থেকে আসা নব্য বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে কথা বলেছি। ওরা ভোটে হেরেও আস্ফালন করছে। তারই প্রতিবাদ করেছি। আমাকে গ্রেফতার করে জেলে ভরে দিলেও একই কথা বলব। সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পাই না। এফআইআর হোক আর যাই হোক, কুছ পরোয়া নেহি। আগাম অন্তর্বর্তী জামিনের আবেদনও করব না।’

আরও পডুন: খুনের চেষ্টার মামলায় আরও বিপাকে অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহানুর

গত শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে একটি জনসভা থেকে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর বলেছিলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু,একজন বিজেপি নেতা এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। কেস দেবেন? ওরকম কেস আমাদের অনেক আছে। আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নেবেন না। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার–এসব কিছু বুঝব না। আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে ছাড়ব না। আমি নিজেই নেতৃত্ব দেব।’ তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়। হুমায়ুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি