অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সল্টলেকের নিক্কো পার্কে মঙ্গলবার কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন নিউ মার্কেটের ব্যবসায়ী দীপক। সেই দলে ছিল দীপকের এক বান্ধবী। সেই বান্ধবীর প্রেমিক শশী এই বিষয়টি জানতে পেরে রেগে যান। এরপর ঘটে চরম পরিণতি। বুধবার সকালে নিউমার্কেট থানা(New Market P.S.) এলাকার অমিয় হাজরা লেনে দীপক যখন তার দোকানে বসেছিলেন সেই সময় শশী এসে অতর্কিতে ধারালো ছুড়ি নিয়ে তার ওপর আক্রমণ চালায়। দীপকের গলার নলি কেটে দেয় সে। এই ঘটনার খবর পেয়ে দীপকের দাদা এবং কয়েকজন বন্ধু ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত শশী পালিয়ে যায়। রক্তাক্ত দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার দুপুর বারোটা নাগাদ নীলরতন সরকার হাসপাতালে(N R S Hospital) দীপকের মৃত্যু হয়।

মাত্র ১৭ বছর বয়সে অন্যের প্রেমিকা সহ বন্ধুদের সঙ্গে নিক্কো পার্ক ঘুরতে যাওয়ার এই চরম পরিণতি যে ঘটবে দীপকের জীবনে তা সে নিজেও বুঝতে পারেনি। নিহত দীপকের পরিবারের অভিযোগ দোকানে ঢুকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে ২৫ বছরের শশী। এরপর দীপকের গলাতেও আঘাত করে। পুলিশ তদন্ত নেমে জানতে পারে পলাতক শশী এক তরুণীকে ভালোবাসে। সেই তরুণী ও দীপক একই এলাকার বাসিন্দা। শশী আগে থেকেই দীপকের সঙ্গে তার প্রেমিকার মেলামেশা পছন্দ করত না। বেশ কয়েকবার দীপককে সে সাবধান করেছিল। তার পছন্দের প্রেমিকার থেকে যেন সে দূরে থাকে। কিন্তু দীপক সেই সাবধান বাণীতে আমল না দিয়ে মঙ্গলবার কয়েকজন বন্ধুর সঙ্গে সল্টলেকের নিক্কো পার্কে(Nicco Park) বেড়াতে গিয়েছিল।

সেখানে দীপকের বান্ধবীও ছিল। শশী মঙ্গলবার রাতে এই ঘুরতে যাওয়ার খবর জানতে পেরে ক্ষেপে যায়। এরপরই সে বুধবার সকালে ধারালো ছুড়ি নিয়ে নিউমার্কেটে দীপকের দোকানে এসে অতর্কিতে হামলা চালায়। দীপকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পলাতক শশীকে অন্যে হয়ে খুঁজছে পুলিশ। ভালোবাসার মানুষের সঙ্গে নিক্কো পার্কে মজা করতে গিয়ে প্রতিবেশীর হাতে নৃশংসভাবে খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিউমার্কেট এলাকায়।শোকের ছায়া নেমে এসেছে দীপকের পরিবারে। পুলিশ যাকে কেন্দ্র করে এই খুন সেই পলাতক শশীর প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঘুসুড়ির জে. এন. মুখার্জী রোডের বেহাল দশা, নতুন সরকারের দিকে তাকিয়ে এলাকাবাসী

অশোকনগরে সাড়ে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় ২০ বছরের কারাদণ্ড ঘোষণা

দত্তপুকুরের পঞ্চায়েত উপপ্রধান মান্তু সাহা গ্রেফতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর রঞ্জন পোদ্দার তোলাবাজির অভিযোগে গ্রেফতার

লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, তৃণমূল নেতার বাড়ির সামনে গায়ে আগুন মহিলার

মালতিপুরের তৃণমূল বিধায়কের মেয়ের স্কুলে ১৬ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি, বিচ্ছিন্ন করা হল সংযোগ

‘তৃণমূল জমানায় মাদ্রাসায় নিয়োগে বৈধরা সুযোগ পায়নি,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

মেলানির জন্য ‘মেলোডি’ উপহার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রী মোদি

‘প্রত্যেক মাসে উত্তরবঙ্গে আসব,’ বাগডোগরা বিমানবন্দরে পা রেখেই ঘোষণা শুভেন্দুর

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

অন্যের প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিক্কো পার্কে মজা করতে গিয়ে নিউমার্কেটে প্রতিবেশীর হাতে খুন যুবক

আগামী ২’ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায় প্রবল দুর্যোগ, সতর্কতা জারি

কাঁচরাপাড়া-হালিশহর পুরসভায় তৃণমূলের ভাঙন প্রকাশ্যে, ইস্তফা দিলেন ১৫ জন কাউন্সিলর