১৮,০০০ দর্শক, ১০০ পুজো কমিটি, জোরদার কার্নিভালের প্রস্তুতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উমা ফিরেছেন কৈলাসে। তবে এখনও পুজোর আমেজ কাটেনি। আগামী ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। বিগত কয়েকবছর ধরে এই আয়োজন করে আসছে তৃণমূল। এবারও খামতি নেই রাজ্যের। জোর কদমে চলছে প্রস্তুতি। 

এবছর ১০০টিরও বেশি পুজো কমিটি অংশ নেবেন কার্নিভালে। অনুষ্ঠান শুরু হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের গ্রুপের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে। অংশ নিতে পারেন ডোনাও। রেড রোডের দুদিকে ১৮,০০০ দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। মূলমঞ্চের উচ্চতা কম থাকবে। সিঁড়ির বদলে বিশেষ র‍্যাম্প তৈরি করা হচ্ছে। এবছর অনুষ্ঠানে থাকবেন বিদেশি অতিথিরাও। আমন্ত্রণ জানানো হয়েছে ইউনেস্কোর প্রতিনিধিদের। বিভিন্ন দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে রাষ্ট্রদূতদের প্রতিনিধিরাও থাকবেন। ২০০০-এর বেশি আমন্ত্রিত অতিথি থাকবেন বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণে এবছর দুর্গাপুজোয় বাড়ি থেকে বের হতে পারেননি। আগেই জানিয়েছিলেন কার্নিভালে তিনি উপস্থিত থাকবেন। তাঁর পায়ের চোটের কথা মাথায় রেখেই মূল মঞ্চ এভাবে তৈরি করা হচ্ছে। র‍্যাম্প তৈরি হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে প্রথম ধাপে ১৮ ইঞ্চি, দ্বিতীয় ধাপে ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি উচ্চতায়।  মূল মঞ্চের উচ্চতা ৩০ ইঞ্চি বা আড়াই ফুট।

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত ঝালমুড়িওয়ালাকে আটকে বিক্ষোভ পড়ুয়াদের

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা