চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিম্নচাপের গতিপ্রকৃতি নিয়ে কী জানালো আবহাওয়া দফতর, কেমন থাকবে রাজ্যের তাপমাত্রা

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এই নিম্নচাপটি কতটা শক্তি বৃদ্ধি করবে তার এখনও সুস্পষ্ট আভাস পাওয়া যায়নি। নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের কারণে আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি  বজায় থাকবে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিম্নচাপের গতিপ্রকৃতির ওপর নজর রেখে এলাকাভিত্তিক সতর্কতা জারি করা হবে। বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের অবস্থানের ওপর নির্ভর করবে কোন এলাকায় কতটা বৃষ্টিপাত হবে।

চলতি বছরে বর্ষা বেশ কিছুটা আগে ঢুকবে বলে জানানো হয়েছিল। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে সেটা কিছুটা পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।ইতিমধ্যেই রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বেশি বৃষ্টি বাদলা হচ্ছে। গত কয়েকদিনের বিক্ষিপ্ত বৃষ্টির জেরে রাজ্যের তাপমাত্রা অনেকটাই কমেছে। তবে বেলা বাড়লেই ফিরে আসছে অস্বস্তি। অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই পেতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে, তেমনটাই মনে করা হচ্ছে।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ থেকে ৯৫ শতাংশ।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ