নিভল শেষ প্রদীপ, চিরতরে বন্ধ হল বাগবাজার-শ্রীরামপুর ‘৩’ নম্বর রুট

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনের চাকা পাকাপাকিভাবে থামল শেষে।৩ নং বাসের নাম শোনেননি এরকম মানুষ কলকাতা বা শহরতলীর হুগলী জেলায় পাওয়া বেশ দুষ্কর। ১৯২৭ সালে চালু হয়েছিল কলকাতা ও হুগলি জেলার মধ্যে সংযোগকারী এই তিন নম্বর বাস রুট ।দশকের পর দশক ধরে শ্রীরামপুর(Sreerampur) এবং উত্তর কলকাতার বাগবাজারের(Bagbazar) মধ্যে পরিষেবা দিয়ে গেছে লক্ষ লক্ষ যাত্রীকে এই বাস। সল্টলেকের আইটি সেক্টরের চাহিদা বাড়ার সাথে সাথে ৩ নং বাস(3 No Bus) তার যাত্রাপথ বাড়িয়ে যাওয়া শুরু করে সল্টলেক সেক্টর ফাইভে। বহুবছর শ্রীরামপুর, রিষড়া, কোন্ননগর, উত্তরপাড়া বা দক্ষিণেশ্বর, ডানলপ বা বাগবাজারের বাসিন্দাদের লাইফলাইন এই রুট অনেক ঝড়ঝাপটা পেড়িয়ে ছুটে চলেছিল সেঞ্চুরি-র পথে। কিন্তু না, আর হল না। ৯৭ তেই থেমে যেতে হল তাঁকে।

জিটি রোডে(G T Road) অটোর দৌরাত্ম তে যাত্রী কমতে শুরু করেছিল অনেক আগেই এই বাসের। এরপর ১৫ বছরের পুরোনো বাস বাতিল করার নির্দেশ এবং রাস্তায় টোটোর আগমন এই বাস রুটকে ঠেলে দিল পাহাড়ের খাদে। ৬৯-টি বাস থেকে কমতে কমতে এসে দাঁড়িয়েছিল মাত্র ১টি তে। এক বাস কন্টাকটার পরে মালিক হয়েছিলেন। তিনি মালিক হয়ে বছরের পর বছর ১টি মাত্র বাস চালিয়ে কোনভাবে রুটটিকে সচল রেখেছিলেন। আসলে প্রচলিত কথাতেই তো আছে, ঝড় ঝঞ্ঝা বন্যা যাই-ই এসে যাক, ৩ নম্বরের চাকা কোনদিন থামবে না। এটাই ছিল তার অঙ্গীকার।কিন্তু অবশেষে থেমে যেতেই হল। যুদ্ধ ক্লান্ত বাবুদা হার মেনে নিলেন। কি হবে আর যুদ্ধ করে? কার জন্য যুদ্ধ করবেন? মানুষের কাছে আজ ৩ নম্বরের প্রয়োজনীয়তা হারিয়েছে। নতুন রুট ২৮৫ এখন ছুটছে ওই পথে, সঙ্গে দিনের পর দিন পরিবেশবান্ধব টোটোর সংখ্যা ক্রমশই জিটি রোডে বেড়ে চলেছে লাগামহীন ভাবে।

১০ বছর আগে চেষ্টা করলে হয়তো রুটটা বাঁচানো যেত, কিংবা যেত না, হয়তো এটাই ছিল ভবিতব্য। আসলে যেকোনো জিনিষ কখনো অসম্ভব মনে হলেও সেটা চিরকাল অসম্ভব থাকে না।কথায় প্রচলিত আছে,যুধিষ্ঠিরের রথের চাকা মাটিতে পড়ত না, কিন্তু তবুও পড়েছিল শেষে। হয়তো এটাই ছিল ভবিতব্য।৩ নং-এর চাকা ও কোনোদিন থামত না, কিন্তু তবুও থামল শেষে। হয়তো বাধ্য হয়ে।টাইটানিক সিনেমার নায়ক জাহাজডুবির সময়ে অনেক বাঁচার চেষ্টা করেও শেষে তলিয়ে গিয়েছিলেন আটলান্টিক মহাসাগরের গভীর জলে। শ্রীরামপুর সহ হুগলির মানুষের জন্য ৩ নং বাস অনেক যুদ্ধ করে অবশেষে হারিয়ে গেল ইতিহাসের পাতায়।বিদায় নিল ৩ নম্বর। ৯৭ নট আউট(Not Out) হয়ে।বাকিটা রইল স্মৃতির মণিকোঠায়।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে