কলকাতায় বড়সড় মানবপাচার চক্রের পর্দাফাঁস!

লখনৌ থেকে আগত দুষ্কৃতি খুঁজতে গিয়ে বড়সড় চক্রের হদিশ পায় কলকাতা পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: লখনৌ থেকে আগত দুষ্কৃতি খুঁজতে গিয়ে বড়সড় চক্রের হদিশ পায় কলকাতা পুলিশ। গত রবিবার আনন্দপুর এলাকায় উত্তরপ্রদেশ এটিএসের সঙ্গে যৌথ অভিযানে গিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দারা পাকড়াও করে ২০ জন বাংলাদেশিকে। যাদের কাছে ছিল না কোনও বৈধ কাগজ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদেও উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্ত বাংলাদেশিদের পাচারের জন্যই কলকাতায় আনা হয়েছিল। মানব পাচারের অন্যতম বড় লিঙ্ক উদ্ধার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দারা। পরবর্তীতে আনন্দপুর থানার পুলিশ আরও ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। যাদের গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ।

পুলিশের অনুমান, অবৈধ পথে ভারতে ঢুকিয়ে বিশ্বের একাধিক দেশে পাচার করা হত ওই বাংলাদেশি নাগরিকদের। কীভাবে নথিপত্র ছাড়া এত বাংলাদেশি ভারতে চোরাপথে প্রবেশের সুযোগ পাচ্ছে, তা খতিয়ে দেখতে নেমেছে আনন্দপুর থানার পুলিশ। এ পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশিতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। কলকাতা দিয়েই চোড়াপথে নেপাল, দুবাই, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপের একাধিক দেশ – গ্রিস, নেদারল্যান্ডসে পাচার করার জন্য এসব মানুষজনকে কলকাতায় এনে লুকিয়ে রাখা হত বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

গ্রেফতার হওয়া বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় মূল অভিযুক্ত মাহফিজুর রহমান। তিনি এই নথি ছাড়া বাংলাদেশিদের মোট অঙ্কের টাকার বিনিময়ে জাল পাসপোর্ট, ভিসা ও পরিচয়পত্র দিয়ে বিদেশে পাচার করে দিত। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুলিশ সমস্ত বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭০, ৪১৯, ৪২০ ধারা-সহ মোট সাতটি ধারায় মামলা দায়ের করেছে। পাশাপাশি ফরেনার্স অ্যাক্টে রুজু হয়েছে মামলা।

 

 

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস