বেতন আটকে দিয়েছে দিল্লি হাইকোর্ট, সাকেতের পাশে তৃণমূল সাংসদরা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের রাজ্যসভার সাংসদের বেতন আটকে দেয় দিল্লি হাইকোর্ট। এবার তৃণমূল সাংসদ সাকেত গোখেলের পাশে দাঁড়ালেন অন্যান্য দলীয় সাংসদরা। মোট ৪০ জন সংসদ মাথাপিছু প্রতিমাসে চার হাজার টাকা করে রাজ্যসভার এই সাংসদ কে আর্থিকভাবে সাহায্য করবেন। প্রাক্তন কূটনীতিবিদ লক্ষী পুরী দিল্লি হাইকোর্টে রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখেলের(MP Saket Gokhel) বিরুদ্ধে মামলা করেছিলেন। ওই মামলায় দিল্লি হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন সাকেতকে ক্ষমা চাইতে হবে এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এবার তাই সাকেতের পাশে দাঁড়ালেন তৃণমূলের ৪০ জন সাংসদ । শুক্রবার লোকসভা এবং রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhay) এবং ডেরেক ও’ব্রায়াম(Derek OBrayam) যুগ্মভাবে বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। তৃণমূল সাংসদরা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংসদীয় দলের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়ম জানান, সংসদের ভিতরে ও বাইরে সাংসদদের কণ্ঠস্বর সরকারপক্ষ দমিয়ে রাখতে চাইছে। কিন্তু তা কখনোই সম্ভব হবে না। এটা একটা পরিবার। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও বেতন কাটার বিষয়র সঙ্গে সরকারের কোন সংযোগ নেই। মামলায় হেরে যাওয়ায় সাকিবের বেতন কাটার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রীতম অরোরার বেঞ্চ। দেশের প্রাক্তন কূটনীতিবিদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হারদীপ সিংহ পুরির স্ত্রী লক্ষ্মী পুরি দিল্লি হাইকোর্টে তৃণমূল সাংসদ সাকেতের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন। সেই মামলায় গত বছর জুলাই মাসে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সাকেতকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেই অর্থ সাকেত গোখেল দেননি বলে আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপরই আদালত নির্দেশ দেয় প্রতিমাসে সাকেতের সাংসদ হিসেবে প্রাপ্ত বেতনের দুই-তৃতীয়াংশ কেটে নিতে হবে। সেই টাকা পৌঁছে দিতে হবে লক্ষ্মী দেবীকে। যতদিন না ওই অর্থের পরিমাণ ৫০ লক্ষ টাকা পূরণ হচ্ছে ততদিন এই প্রক্রিয়া চলবে বলে, নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে আদালতেও নির্দেশ দিয়েছিল এক্স হেন্ডেলে লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে সাকেত গোখেলকে। একটি ইংরেজি দৈনিক সংবাদপত্রে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে সূচক বিবৃতি দেওয়ার ও নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল কোন নির্দেশ মানেননি। আদালতের পক্ষ থেকে ৮ সপ্তাহ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যেও সাকেত গোখেল আদালতের কোন নির্দেশ মানেননি। রাজ্যসভার সাংসদ হিসেবে সাকেতের প্রতি মাসে বেতন ১ লক্ষ ৯০ হাজার টাকা। রাজ্যসভা ও লোকসভা মিলে তৃণমূলের সাংসদের সংখ্যা ৪১ জন। সাকেতকে বাদ দিলে সাংসদদের সংখ্যা হল মোট ৪০ জন। তারা প্রত্যেকে মাথাপিছু চার হাজার টাকা করে দিলে প্রতি মাসে সাকেত মোট পাবেন ১ লক্ষ ৬০ হাজার টাকা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ২০২১ সালে লক্ষ্মীকে নিয়ে একাধিক পোস্ট করেছিলেন সাকেত গোখেল। তখন তিনি তৃণমূলের সাংসদ হন নি। সাকেতের মূল অভিযোগ ছিল, সুইজারল্যান্ড এর জেনে ভাই একটি আবাসন রয়েছে লক্ষ্মীর। ওই আবাসনের মালিকানার সঙ্গে তার স্বামী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপের নাম জড়িয়ে দেওয়া হয়েছিল। হরদীপ তখন ছিলেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ তুলে পোস্ট করেছিলেন সাকেত গোখেল। এরপরই লক্ষ্মী মানহানির মামলা করেছিলেন। প্রাক্তন ওই কূটনীতিবিদের দাবি ছিল সমাজমাধ্যমে তাকে এবং তার স্বামীকে জড়িয়ে যে পোস্ট করা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। ভুল তথ্য সমাজ মাধ্যমে পোষ্ট করার মানহানির মামলায় জড়িয়ে সাকেত গোখেলকে এখন প্রতি মাসে চার হাজার টাকা করে দলীয় ৪০ জন সাংসদদের কাছ থেকে নিতে হবে বেতন ভুলে।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর