সোনারপুরের ৫ লক্ষ মানুষকে পানীয় জল দিতে বরাদ্দ ৪৯২ কোটি টাকা

রাজপুর-সোনারপুর পুরসভার প্রায় ৫ লক্ষ মানুষের কাছে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ শহরতলির রাজপুর-সোনারপুর পুরসভার(Rajpur Sonarpur Municipality) প্রায় ৫ লক্ষ মানুষের কাছে এবার পৌঁছে যেতে চলেছে বিশুদ্ধ পানীয় জল। কেন্দ্র সরকারের অম্রুত প্রকল্পের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। কত বাড়িতে এই পরিষেবা দিতে হবে, তা নিয়ে সমীক্ষা করেছিল সোনারপুরের পুরসভা। তাতে যে রিপোর্ট উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, ৩৫টি ওয়ার্ডে(Wards) ১ লক্ষ ২০ হাজারের মতো বাড়িতে জল সরবরাহ করতে হবে। তাতে সব মিলিয়ে উপকৃত হবেন প্রায় ৫ লক্ষ মানুষ(People)। এই প্রকল্পের বাস্তবায়নের প্রথম ধাপের কাজ শেষ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গিয়েছে, ১৯টি ওভারহেড ট্যাঙ্ক(Over Head Tank) এবং ৩টি ভূগর্ভস্থ জলাধার(Underground Reservoir)। এবার শহরের ৩৫টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। তার জন্য টেন্ডার ডাকার কাজও হয়েচ গিয়েছে। প্রকল্পের কাজের জন্য ৪৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজপুর-সোনারপুর পুরসভায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সেখানকার পুরসভা রাস্তায় টাইম কলের মাধ্যমে জল দিলেও বাড়ি বাড়ি সংযোগ দিতে পারেনি। এর জন্য বেশ কয়েক বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়। গার্ডেনরিচের ভূতঘাট থেকে গঙ্গার জল তুলে শোধন করে জলাধার ও ট্যাঙ্কে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার জেরেই শহরে ১৯টি ওভারহেড ট্যাঙ্ক এবং ৩টি ভূগর্ভস্থ জলাধার তৈরি হয়েছে। ওই সব ওভারহেড ট্যাঙ্ক থেকেই পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহ করা হবে। এখন সেই দিনের অপেক্ষায় রয়েছেন রাজপুর-সোনারপুর পুরসভার বাসিন্দারা। তাঁদের দাবি, ‘অনেকদিন ধরেই এই প্রকল্পের কাজ হচ্ছে। আমরা চাই দ্রুত জল পরিষেবা শুরু হোক। টাইম কলের জলের ওপর সব সময়ে নির্ভর করা যায় না। জল কিনতে হয়। প্রকল্প চালু হলে সেই খরচ কমবে।’

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু