ভারতীয় নৌ বহরে নতুন পালক, ডুবোজাহাজ-ধ্বংসী যান ASW SWC

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন রণকৌশলে সাবমেরিনের বহর বাড়ানোয় জোর দেওয়া হয়েছে ভারতে। অত্যাধুনিক প্রযুক্তিতে গুপ্ত ঘাতকের মতো আচমকা আঘাত হানার ক্ষমতা নিয়ে ভারতীয় নৌ বহরে অন্তর্ভুক্ত হতে চলেছে এক ঝাঁক ডুবোজাহাজ-ধ্বংসী অত্যাধুনিক যান ASW SWC।

নয়া শক্তিতে শক্তিশালী ভারতীয় নৌসেনা। বেশ কয়েকটি ডুবোজাহাজ-ধ্বংসী অত্যাধুনিক যান পাচ্ছে ভারতীয় নৌসেনা। কেন্দ্রের ভাঁড়ারে এটা এই ধরনের চতুর্থ জলযান। পাঁচ মাস আগেই হাতে এসেছিল তৃতীয় যানটি। সব কটি জাহাজই নির্মাণ করেছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড তথা GRSE। এই ধরনের আরও ৮টি যান এই মুহূর্তে তৈরি করার বরাত আছে গার্ডেনরিচের জাহাজ কারখানায়।

গত ১৬ নভেম্বর, শুক্রবার নতুন জল যানটি যুক্ত হয়েছে নৌসেনায়। অনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় নতুন সদস্য়টিকে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস অ্যাডমিরাল সন্দীপ নৈথানি এবং তাঁর স্ত্রী মঞ্জু নৈথানি। তাঁরা দুজন মিলে লঞ্চ করেন যুদ্ধ জাহাজটিকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিআরএসই-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি, ভাইস অ্যাডমিরাল কিরণ কে দেশমুখ, ডিআইজি সুব্রত ঘোষ প্রমুখ।

যে কোনও জাহাজের নির্মাণচক্রে লঞ্চ একটি গুরুত্বপূর্ণ অংশ। কেননা ওইদিনই সেটা প্রথম জলের স্পর্শ পায়। আবার সেদিনই নিজের নামও পায় জাহাজটি। নতুন যানটির নামকরণ করা হল ‘আইএনএস আমিনি’। লাক্ষাদ্বীপের ডিম্বাকৃতি এক দ্বীপের নামানুসারে এই নাম দেওয়া হয় শক্তিশালী ওই রণতরীর। উল্লেখ্য, একই নামে আরও একটি জাহাজ ছিল ভারতীয় নৌসেনার। যা ১৯৭৪ সালের ১২ ডিসেম্বর সেনাবাহিনীর ভাঁড়ারে যুক্ত হয়েছিল। ২০০২ সাল পর্যন্ত কর্মক্ষম ছিল সেটি।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার