কাজকর্ম লাটে তুলে বেতন বাড়ানোর আবদার নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান আশা কর্মীদের একাংশের

Share:

নিজস্ব প্রতিনিধি : কাজকর্ম লাটে তুলে স্বাস্থ্যভবনের (Swastha Bhawan) সামনে আশাকর্মীরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ তাঁদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বাজেটে বেতন বৃদ্ধির পরেও ফের দাবি নিয়ে স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা (Asha Karmi)।

চলতি বছর অন্তর্বর্তী বাজেটে আশাকর্মীদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। কিন্তু তাতেও খুশি নয় তাঁরা। সমস্ত কাজ লাটে রেখে নতুন করে আরও দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ দেখানো শুরু হয়। পুলিশের ব্যারিকেডের ওপরে উঠে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের শান্ত রাখার জন্য চেষ্টা চালাতে থাকে। কিন্তু কোনওভাবেই শান্ত না হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। আরও বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এদিন হাজির হয়েছেন তাঁরা। একবার বেতন বাড়ানোর পরেও খুশি হয়নি আশাকর্মীরা। কাজ বন্ধ রেখে বেতন বাড়াতে স্বাস্থ্য ভবনে এসেছেন তাঁরা। গোটা স্বাস্থ্যভবন চত্বর নিরাপত্তার ঘেরাটোপে ঢেকে ফেলা হয়েছে। যাতে কোনো অশান্তি না ছড়িয়ে পড়ে সেদিকে খেয়াল রাখা হয়েছে। স্বাস্থ্য ভবনের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। 

জানুয়ারি মাসে একাধিক দাবি নিয়ে স্বাস্থ্যভবন অভিযান করেছিলেন আশাকর্মীরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা এসেছিলেন কলকাতায়। রাজ্যের বিভিন্ন স্থানে কলকাতাগামী ট্রেনে-বাসে ওঠার আগে আশাকর্মীদের বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাঁদের আসার জন্য সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়েছিল শিয়ালদহ চত্বর। ধর্মতলাতেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিকের দাবি তুলেছিলেন তাঁরা। পাশাপাশি স্বাস্থ্যবিমা, মাতৃত্বকালীন ছুটি এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ চালুর দাবিও রয়েছে। 

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী