আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ, বাগুইআটি থেকে পাকড়াও যুবক

courtesy google

নিজস্ব প্রতিনিধি : খাস কলকাতায় ফের ধর্ষণের অভিযোগ। প্রাক্তন সহপাঠীকে ধর্ষণের ঘটনায় পুলিশের হাতে পাকড়াও এক ছাত্র। বাগুইআটির বাড়ি থেকে ওই ছাত্রকে গ্রেপ্তার করল গড়ফা থানার পুলিশ। ওই ছাত্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগকারী তরুণী একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন। তিনি গড়ফারই বাসিন্দা।

এক সঙ্গে শহরের এক নামকরা স্কুলে পড়তেন অভিযুক্ত ওই যুবক ও তরুণী। ওই তরুণী বয়সেও ওই ছাত্রের থেকে কিছুটা বড়। মাঝে তাঁদের কোনও যোগাযোগ ছিল না। ফের দুই বন্ধুর মধ্যে নতুন করে যোগাযোগ হয়।

ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গত ২১ তারিখ তাঁরা এক বন্ধুর গড়ফার ফ্ল্যাটে যায়। সেখানে ফাঁকা ফ্ল্যাটে মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গড়ফা থানায় অভিযোগ জানান ওই তরুণী।

পুলিশ আরও জানান, ওই তরুণী মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন, ঘটনার সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারেননি। ৩১ তারিখ রাতেই মেডিক্যাল পরীক্ষা করানো হয় ওই তরুণীর। বুধবার (পয়লা জানুয়ারী) আলিপুর আদালতে তোলা হবে অভিযুক্ত ওই যুবককে।

Published by:

Share Link:

More Releted News:

ভবানীপুরে নানা মুডে ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

‘কালো স্করপিওতে করে কয়েকশো কোটি টাকা এসেছে ভবানীপুরে,’ বিস্ফোরক দাবি মমতার

ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে উত্তর কলকাতার রোড শোয়ে ঝড় তুললেন মোদি

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ