‘কৃষকদের জয়’, টুইট অভিষেকের, ‘নির্বাচনে হারের ভয়ে কৃষি আইন বাতিল,’ তোপ মহুয়ার

শিয়রে পাঁচ রাজ্যের নির্বাচন। তাই আচমকা কৃষক প্রেম জেগেছে মোদির মনে। গুরু নানক জন্মজয়ন্তীতে কৃষক আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে পাঁচ রাজ্যের নির্বাচন। তাই আচমকা কৃষক প্রেম জেগেছে মোদির মনে। গুরু নানক জন্মজয়ন্তীতে কৃষক আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে মোদির পক্ষে কিছু লাভ হবে কিনা সেটা সময় বলবে। কিন্তু বিরোধীদের মূল নিশানায় রয়েছেন প্রধানমন্ত্রী এটাই বলাই যায়। সমস্ত বিরোধীদের নিশানায় মোদি কারণ, শিয়রে পঞ্জাব ও সাধের উত্তরপ্রদেশে নির্বাচন, সেই কারণেই কৃষি আইন প্রত্যাহার বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

 

শুক্রবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়েই মোদি সেই কথা জানিয়েছেন ও কৃষকদের মাঠে ফিরতে বলেছেন। সেই বক্তব্যকেই পাল্টা দিয়ে টুইটে মোদিকেই ঠুকেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি টুইটে বলেছেন, ‘আমাদের কৃষকদের শক্তি আরও বৃদ্ধি পেল! তাঁদের দীর্ঘ এবং কঠিন সংগ্রাম, তাঁদের দৃঢ়তা এবং সংকল্প সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাঁদের লড়াই বিজেপিকে তার আসল জায়গা দেখিয়ে দিয়েছে। এটি গণতন্ত্রে ভিন্নমতের আসল শক্তি প্রদর্শনের উদাহরণ এবং আমি প্রত্যেক কৃষককে তাঁদের সাহসের জন্য অভিনন্দন জানাই।’ কেন্দ্রের তিন কালা কৃষক আইন নিয়ে বরাবরই সরব ছিল তৃণমূল কংগ্রেস। আজ মোদির সিদ্ধান্তে কৃষকদের আন্দোলন সফল হলেও কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব। টুইটে কৃষি আইন বাতিল নিয়ে বিঁধতে ছাড়েননি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে হারার ভয়েই হোক বা বিবেকের দংশন, শেষমেশ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই কৃষক আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ফ্যাসিবাদী সরকারের সমস্ত মানব বিরোধী বিষয়গুলি রুখে দেওয়ার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

 

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন