বিজেপির সম্পূর্ণ নাম ‘ভারতীয় যাত্রা পার্টি’ কটাক্ষ অভিষেকের

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ‘একজন রাজ্য সভাপতি ছিলেন যিনি গরুর দুধ দিয়ে সোনা বের করবেন বলেছিলেন। সেই সোনা দিয়ে সোনার বাংলা বানাবে বলেছিল। সেতো হাওয়া হয়ে গিয়েছে, এখন যেটা এসেছে সেতা নাটক করছে, ভালো। আমাদের কিছু ছাঁট গিয়েছে তাঁদের নিয়ে বিজেপি বড় হয়েছে, শুধুই যাত্রা করছে। আসলে বিজেপি সম্পূর্ণ নাম হল ভারতীয় যাত্রা পার্টি।’ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে ঝাঁঝালো আক্রমণ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের ফেলা দেওয়া নেতাদের নিয়েই বিজেপি লাফাচ্ছে তাই তাঁদের ভোট না দিতেই অনুরোধ করেছেন অভিষেক। রবিবার ফের বিজেপি শাসিত রাজ্যের তথ্য ও পরিসংখ্যান তুলে জবাব চেয়েছেন মোদি-শাহের কাছে। অভিষেক বলেছেন, ‘উত্তরপ্রদেশে কোনও উন্নয়ন হয়নি? তাহলে কীভাবে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উড়ালপুল যোগী রাজ্যের উন্নয়নে প্রচার করা হল? আর বাংলায় এসে সোনার বাংলা তৈরি করার কথা বারবার বলছিল দিল্লির নেতারা, তাঁদের উত্তরপ্রদেশে কী হাল? সেখানকার মা-বোনেরা নিরাপদ? তালিবানি শাসন চালাচ্ছেন যোগী আদিত্যনাথ।’

অভিষেক ফের বিজেপিদের মনীষিদের নিয়ে বক্তব্য রাখার প্রসঙ্গে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘গতকাল এক দিল্লির নেতা ভবানীপুরে এসে বলেন বরেন্দ্র কৃষ্ণ আরে উনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। একজন বলছে সহজ পাঠের রচিয়তার নাম পাল্টে দিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি বলছে শান্তিনিকেতন। গতকাল আমেরিকায় গিয়ে প্রধানমন্ত্রী কবিগুরুর যে কবিতা বলছিলেন আমি তো কিছুই বুঝতে পারলাম না। কেন বাংলায় বলতে যান, গুজরাতি কিংবা হিন্দিতে বলুন। কিন্তু না ভবানীপুরে নির্বাচন তাই ফের কবিগুরুকে স্মরণ করতে হবে।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের