দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা দিঘায়। বাইকে চেপে যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাঁদের প্রথমে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে আশঙ্কাজনক অবস্থায় তমলুক মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদালের মধ্যহিংলি এলাকায় একটি গ্যারেজে কাজ করতেন তিন বন্ধু। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১০ টা নাগাদ গ্যারেজের কাজ শেষ করে তাঁরা বাইকে বেরিয়েছিলেন। রাতভর ঘোরাঘুরির পর ভোরের দিকে তিন বন্ধু দিঘার উদ্দেশে রওনা দেন। দিঘা-নন্দকুমার জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হেঁড়িয়ার একটি পেট্রোল পাম্পের কাছে তাঁদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে। ঘড়িতে তখন প্রায় ভোর ৪টে।

আরও পড়ুন: নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

অভিযোগ, সেই সময় একটি বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিষাদালের ভোলসারা গ্রামের বাসিন্দা ২০ বছরের প্রশান্ত ভৌমিকের। বাইকে থাকা বাকি দুজনও গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ার পরে দু’জনকেই তমলুক মেডিক্যাল কলেজে রেফার করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বাইকটির সঙ্গে যে বাসটির সংঘর্ষ হয়েছিল, সেটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪