৩ সাংগঠনিক জেলাকে নিয়ে আজ বৈঠকে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর খুললেই বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার উত্তাপ টের পাওয়া যাচ্ছে। রথি মহারথীরা নিজেদের মতো করে সভা করছেন। শাসক থেকে বিরোধী সব শিবিরই ঘর গোছাতে শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চলছে। জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলের হাওড়া সদর সাংগঠনিক জেলা, হাওড়া গ্রামীণ সাংগঠনিক জেলা এবং ঝাড়গ্রাম সাংগঠনিক জেলাকে নিয়ে বৈঠক করবেন তিনি।

জানা গিয়েছে, এই ৩ সাংগঠনিত জেলার অধীনে থাকা সব লোকসভাই ঘাসফুলের দখলে। গত বছর ঝাড়গ্রামে বিজেপিকে হারিয়ে নিজেকে কর্তৃত্ব স্থাপন করেছে। জোড়াফু‍লের কালীপদ সোরেন প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে ১ লক্ষ ৭৪ হাজারের বেশি ভোটের ব্যবধানে বিজেপিকে হারিয়েছিলেন। হাওড়ার দু’টি সাংগঠনিক জেলার অন্তর্গত দু’টি লোকসভা এবং সমস্ত বিধানসভায় জোড়াফুলের দাপট রয়েছে। পাশাপাশি হাওড়ার ১৬ বিধানসভায় তৃণমূলের শক্তি ভালই রয়েছে। গত লোকসভায় এখানে লিড পেয়েছে জোড়াফুল। শুধু হাওড়া সদরের বালি ও হাওড়া উত্তরের বিধানসভায় কিছুটা গেরুয়া শিবির দাঁত ফুটিয়েছে।

যে এলাকাগুলোতে বিজেপির শক্তি রয়েছে, সেখানে নিচুতলায় তৃণমূল নেতৃত্বে বদলের সম্ভবনা রয়েছে। ঝাড়গ্রামেও কিছু জায়গায় শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছে গেরুয়া শিবির। সেখানে নিজেদের শক্তি আরও বাড়াতে ব্লকস্তরে চেষ্টা করা হচ্ছে। কিন্তু রদবদলের সম্ভাবনা কম। তবে কীভাবে কাজ করতে হবে, কীভাবে বিজেপিকে দমাতে হবে তারজন্য কাদের কাদের দায়িত্ব নিতে হবে, সব বিষয়ে আলোচনা করা হবে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ