হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর এবার আবারও শীর্ষ আদালতের শরণাপন্ন হলেন তিনি। এর আগে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। গত ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে জানান, প্রথমে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার সুযোগ নেওয়া উচিত। আদালতের পর্যবেক্ষণ ছিল, কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হোক। সেই বোর্ড যদি মত দেয় যে বিদেশে চিকিৎসা করানো জরুরি, তবেই বিদেশ যাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন কি না। আদালতের মতে, রাজ্যের অন্যতম শীর্ষ সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা না করিয়ে সরাসরি বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায় না। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন না করে সরাসরি সুপ্রিম কোর্টে পৌঁছে যান অভিষেক। সেখানে তাঁর আইনজীবী জানান, তদন্তকারী সংস্থার সমস্ত নির্দেশ মেনে তিনি সহযোগিতা করেছেন। এমনকি কণ্ঠস্বরের নমুনাও দিয়েছেন। তা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়ায় তিনি সমস্যায় পড়েছেন। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে জানায়, বিষয়টি প্রথমে কলকাতা হাইকোর্টেই নিষ্পত্তি হওয়া উচিত। একই সঙ্গে শীর্ষ আদালত নির্দেশ দেয়, এক সপ্তাহের মধ্যে হাইকোর্টকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

পরবর্তীতে মামলার পুনরায় শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। আদালত জানায়, দেশের বহু বিশিষ্ট ব্যক্তি ও বিচারপতিও ভারতে চিকিৎসা করান। পাশাপাশি বিচারাধীন একাধিক মামলার বিষয়টিও আদালত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী রেবেকা জন আদালতে স্পষ্ট জানান, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে আগ্রহী নন এবং বিদেশেই চিকিৎসা করাতে চান। শেষ পর্যন্ত হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো