ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইটাহারে। শুক্রবার অর্থাৎ আজ (৭ অগস্ট) সকালে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন তিন শ্রমিক। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন শ্রমিক। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের দুর্গাপুর-কমলাই এলাকা থেকে একটি লরিতে করে একদল শ্রমিক দিনমজুরের কাজে যাচ্ছিলেন। বালিয়াপাড়া এলাকায় পৌঁছে শ্রমিকরা লরি থেকে নামছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা মালদাগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ধাক্কার জেরে শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই গুরুতর জখম হন এক শ্রমিক, পরে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনকে ইটাহার গ্রামীণ হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক আরও দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

মৃতদের নাম তপো মার্ডি (৩৭), অলোকা বর্মণ (৪৬) এবং ছেপো বর্মণ (৪৫)। ঘটনার পর পুলিশ ঘাতক লরিটি আটক করেছে। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির