‘সরকার চায় আপনাদের চাকরি হোক’, আন্দোলনরতদের বার্তা অভিষেকের

আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ‘সত্যের সঙ্গে’ থাকার আবেদন জানান তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ‘তৃণমূল কংগ্রেস ও সরকার চায় আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সকলের চাকরি হোক।’ রবিবার তোপসিয়ায় তৃণমূলের নতুন ভবনের ভিত পুজোতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আন্দোলনরত চাকরিপ্রার্থীদের ‘সত্যের সঙ্গে’ থাকার আবেদন জানান তিনি।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক দফায় মিটিং করেছি চাকরিপ্রার্থীদের (Job Seekers) সঙ্গে। সবটাই একটা আইনি জটিলতার মধ্যে রয়েছে। সেই কারণেই করা যাচ্ছে না। এসএসসি চেয়ারম্যান থেকে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলীয় তরফে আমার সামর্থ, এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার করেছি। রাজ্য সরকার এবং দলের তরফে স্পষ্ট করা হয়েছে, আমরা চাই যাঁরা আন্দোলন করছেন যোগ্যতা অনুযায়ী তাঁদের চাকরি হোক।’

একইসঙ্গে এদিন তিনি বিরোধীদের নিশানা করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ মিডিয়ার আলোয় আলোকিত হয়ে সেই আলোর বন্ধনের বাইরে আর বেরোতে পারছে না। তাই রোজ যাতে খবর হয়, এটা যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে চাকরিপ্রার্থীদের বলব, এই বছরে নিজেদের সংকল্প নিতে হবে যে আপনারা সত্যের সঙ্গে থাকবেন। সরকার চায় যাতে আপনাদের চাকরি হয়। গত এক বছরে সরকার ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছে তাঁরা যেন সুবিচার পায়।’ উল্লেখ্য নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় উঠে গিয়েছিল। গত ডিসেম্বর মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছে। মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও শুরু করেছে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তার মাঝেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। সেই আবহে এদিন এই বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নতুন বছরে চাকরি প্রার্থীদের প্রতি তাঁর এই বার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Flydubai-কাণ্ডে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল NIA

উমার আগমন থেকে বরণ, শাড়ির বুননেই দুর্গাপুজোর গল্প! দাম শুনলে চমকে যাবেন

অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ