‘প্রতারণার চরম নিদর্শন’, তৃণমূলের বিশেষ ট্রেন বাতিল নিয়ে প্রতিক্রিয়া অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি যাত্রার কয়েক ঘন্টা আগে বিশেষ ট্রেন বাতিলের ঘটনাকে ‘প্রতারণার চরম নিদর্শন’ হিসেবে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) ক্ষোভ উগরে দিয়ে তিনি লিখেছেন, ‘প্রতারণার চরম নিদর্শন। অগ্রিম টাকা নেওয়ার পরেও নির্লজ্জভাবে বিজেপি সরকার বিশেষ ট্রেন বাতিল করল। এই নির্লজ্জ বাধা প্রমাণ করেছে, বাংলার মানুষের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে ভয় পেয়েছে বিজেপি সরকার। পশ্চিমবাংলার মানুষের সামনে তাঁদের এমন কুঁকড়ে যেতে দেখে ভাল লাগছে।’ এদিন নিজের ‘এক্স’ হ্যান্ডেলে ট্রেন বাতিল নিয়ে পূর্ব রেল ও আইআরসিটিসির চিঠিপত্রও আপলোড করেছেন তিনি।

উল্লেখ্য, বাংলার বকেয়া দাবি আদায়ে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। দলীয় কর্মীদের হাওড়া থেকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আইআরসিটিসির কাছে বিশেষ ট্রেন চেয়ে আবেদন জানানো হয়েছিল। ওই ট্রেনের জন্য ভাড়া ও অতিরিক্ত সিকিওরিটি হিসেবে ৬১ লক্ষ টাকা জমাও দিয়েছিল। শনিবার সকাল আটটায় ট্রেন ছাড়ার কথা ছিল। তার কয়েক ঘন্টা আগে পূর্ব রেলের পক্ষ থেকে আইআরসিটিসিকে জামনানো হয়, চাহিদামতো ৩০ সেপ্টেম্বর ২২ বগির ট্রেন দেওয়া সম্ভব নয়। পূর্ব রেলের কাছ থেকে ওই কথা জানার পরেই বিকেল চারটে ৭ মিনিটে আইআরসিটিসির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে ট্রেন দিতে না পারার বিষয়টি জানানো হয়।

ওই সিদ্ধান্তের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দিল্লির রাজনৈতিক প্রভুদের ইশারাতেই পূর্ব রেলের আধিকারিকরা শেষ মুহুর্তে ট্রেন বাতিল করেছেন বলে তাঁদের অভিযোগ। পূর্ব রেলের তথাকথিত মুখ্য জনসংযোগ আধিকারিক অবশ্য ট্রেন বাতিল নিয়ে ছেঁদো যুক্তি হাজির করতে দেরি করেননি। তিনি সাফাই দিতে গিয়ে বলেছেন, ‘আইআরসিটিসি’র পক্ষ থেকে আমাদের কাছে ট্রেনের জন্য বলা হয়েছিল। কিন্তু যেমন বগির ট্রেন চাওয়া হয়েছিল তা দেওয়া সম্ভব নয়। আমরা সেটা আইআরসিটিসিকে জানিয়ে দিয়েছি।’

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা