Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুর ভোট পিছিয়ে যাওয়ায় হাইকোর্ট-নির্বাচন কমিশনকে ধন্যবাদ অভিষেকের

তিন সপ্তাহের মধ্যে সংক্রমণের হার তিন শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনার ভয়াবহ সংক্রমণের কথা মাথায় রেখে শনিবারই বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পুর নিগমের ভোট পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ২২ জানুয়ারির পরিবর্তে ১২ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। এমন ‘মানবিক’ সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য নির্বাচন কমিশনের পাশাপাশি কলকাতা হাইকোর্টকেও ধন্যবাদ জানিয়েছেন।

এদিন সন্ধ্যায় হাইকোর্ট-কমিশনকে ধন্যবাদ জানিয়ে টুইট-বার্তায় অভিষেক লিখেছেন, ‘তিন সপ্তাহ পুর ভোট পিছিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্ট ও রাজ্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ এর পরেই রাজ্যে করোনার সংক্রমণের হার তিন শতাংশের নিচে নামিয়ে আনার চ্যালেঞ্জ নেওয়ার অনুরোধ জানিয়ে লিখেছেন, ‘আগামী তিন সপ্তাহে আমাদের লক্ষ্য হোক, রাজ্যে করোনার সংক্রমণের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট তিন শতাংশের নিচে নামিয়ে আনা। সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধভাবে লড়াই করে তাহলে কোভিডকে হারানো সম্ভব হবে এবং লক্ষ্যেও পৌঁনো যাবে।’

উল্লেখ্য রাজ্যে করোনার ভয়াবহ সংক্রমণের মুখে দক্ষিণ ২৪ পরগনায় এক সাংবাদিক সম্মেলনে, দু’মাসের জন্য সমস্ত ভোট, রাজনৈতিক ও ধর্মীয় কর্মসূচি স্থগিতের পক্ষে সওয়াল করেছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন চিকি‍ৎসকরা। ইতিমধ্যেই নিজের সংসদীয় কেন্দ্রের বাসিন্দাদের জন্য করোনা পরীক্ষার বিশেষ ব্যবস্থা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। এমনকী ডক্টরস অন হুইলস বলেও বিশেষ কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচিতে ডায়মন্ড হারবারের বিভিন্ন প্রত্যন্ত গ্রামে  পৌঁছে যাচ্ছেন বিশেষজ্ঞ চিকি‍ৎসকের দল।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের