Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যানেল ইস্ট রোডে পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দুর্ঘটনা, মৃত শ্রমিক

সপ্তমীর সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানার অন্তর্গত ক্যানেল স্ট্রিট এলাকায়। স্থানীরা তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিত্যক্ত কারখানার ভেতরের পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দুর্ঘটনা। ছাদ-সহ বাডির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষে চাপা পড়ে যান তিনজন শ্রমিক। সপ্তমীর সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা থানার অন্তর্গত ক্যানেল ইস্ট রোড এলাকায়। স্থানীরা তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল কারখানাটি। সম্প্রতি কারখানাটির মালিকানা বদল হয়েছে। এবার ওই কারখানার ভেতরে থাকা বহু পুরনো বাড়িগুলি ভেঙে নতুন করে বিল্ডিং করার কাজ শুরু হয়। কিছু রাজমিস্ত্রি ওই পুরনো বাড়ির মধ্যেই থাকছিলেন। এদিন সকালে বাড়ি ভাঙার কাজ শুরু করতেই ঘটে বিপত্তি। ছাদ ভেঙে পড়ে তিন শ্রমিকের গায়ে। স্থানীয়দের সহযোগিতায় বাকি শ্রমিকরা তাঁদের উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক আলিমুদ্দিন গাজি নামে এক শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

বহু পুরনো ওই বাড়িগুলি চুন-সুড়কি দিয়ে তৈরি বলে জানা গিয়েছে। অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল বাড়িগুলি। তা ভাঙার জন্য পুরসভার সাহায্য নিতেও পরামর্শ দিয়েছিল স্থানীয় বাসিন্দারা। এমনকী, ওই বাড়িতেই যে সমস্ত শ্রমিক থাকছিলেন, তাঁদেরকেও বারণ করা হয়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এদিকে দুর্ঘটনার পর কারখানার মেনগেটে তালা দিয়ে চলে গিয়েছে বাকি শ্রমিকরা। ফলে তদন্ত শুরু করলেও খানিক বেগ পেতে হচ্ছে নারকেলডাঙা থানার পুলিশকে।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী