নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: নথি জাল করে ফুটপাতের দোকান বিক্রির অভিযোগে এফআইআর দায়ের হল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা দিয়ে ফুটপাতের দোকান বিক্রি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সুশান্ত ঘোষ ছাড়াও আরও ৪ জনের নাম রয়েছে ওই এফআইআরে। রাজডাঙা স্কুল রোডের এক বাসিন্দা এই এফআইআর দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এরজেরে আরও বিপাকে জড়ালেন সুশান্ত ঘোষ।

রাজ্যে পালাবদলের পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। দিকে দিকে দুর্নীতির খবর সামনে আসছে। গ্রেফতার হচ্ছেন তৃণমূলের ছোট থেকে বড় বহু নেতাই। এই আবহে সুশান্ত ঘোষের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে দোকান বিক্রির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, এই ঘটনার সূচনা ২০২২ সালে। রাজডাঙা স্কুল রোডের এক বাসিন্দার একটি দোকানের প্রয়োজন ছিল। সেই সুযোগকে কাজে লাগায় সুশান্ত ঘোষ ও তাঁর সাঙ্গপাঙ্গরা। আনন্দপুর রোডের রুবি ক্রসিংয়ের কাছে ফুটপাথে একটি সাত ফুটের দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। তারজন্য পুরসভার জাল লাইসেন্সও দেখানো হয়। সেই জালিয়াতি বুঝতে না পেরে মোটা টাকা দেন ওই ব্যক্তি। টাকা নেওয়ার পরে উল্টো সুর গাইতে থাকে সুশান্ত ঘোষরা। সাত ফুটের দোকানের পরিবর্তে ৪ ফুটের একটি দোকান দেওয়া হয়। সেই ঘরটি অত্যন্ত ছোট। এটি মূলত রুবি মার্কেট কমিটি অ্যাম্বুলেন্স রুম হিসেবে ব্যবহার করত। এটির কোনও সরকারি লাইসেন্সও ছিল না।

এতদিন কিছু বলতে না পারলেও এখন সাহস করে প্রতিবাদ জানিয়েছেন অভিযোগকারী। আনন্দপুর থানায় গিয়ে সুশান্ত ঘোষ সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই সুশান্ত ঘোষ পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ। 

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

‘বাজলো তোমার আলোর বেণু’, মহালয়ায় সকালে নবদ্বীপ-শ্যামনগর গঙ্গার ঘাটে ঘাটে উপচে পড়ল ভিড়

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী