ফের আদালতের ভর্ৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের আরও একবার স্কুল সার্ভিস কমিশনকে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল। একাধিক প্রশ্নবাণে বিদ্ধ হল কমিশন। সোমবার এসএসসির পাঁচ হাজার জনের চাকরি বাতিল মামলায় শুনানিপর্বে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, কিছু তথ্য লুকোতে চাইছে কমিশন। সেই সব তথ্য জমা দেওয়ার জন্য আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত কমিশনকে সময় দিল আদালত।

এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিপর্বে বিচারপতি দেবাংশু বসাক এসএসসির আইনজীবীকে প্রশ্ন করেন, এসএসসির সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে কোনও ভুল হয়েছিল কিনা। যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কমিশন কী করেছে। কিন্তু এই বিষয়ে এদিন কোনও সন্তোষজনক উত্তর কমিশন দিতে পারেনি।এরপরই বিচারপতির প্রশ্ন, কমিশন কী সব তথ্য আদালতের সামনে আনতে লজ্জা পাচ্ছে। প্রায় এক মাস ধরে কমিশনের সাহায্য চাইছি। কিন্তু কোনও সন্তোষজনক উত্তর পাচ্ছি না।

এদিন এই প্রসঙ্গে বিচারপতি আরও জানিয়েছেন, কমিশন কাদের সুপারিশপত্র দিয়েছিল, সেই সুপারিশের ভিত্তিতে কারা নিয়োগপত্র পেয়েছিল, সেবিষয়টি প্রথমে জানা দরকার। কমিশন যাদের সুপারিশ করেছিল, তাঁদের ছাড়া যদি অন্য কেউ নিয়োগপত্র পান, তাহলে সিবিআই তদন্তের দরকার নেই।

এদিন কমিশনের তরফে জানানো হয়েছিল, নবম-দশমের ক্ষেত্রে ১৮৩ জনকে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে গলদ ছিল। কিন্তু ১২২ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়েছে। কেন ৬১ জনের সুপারিশপত্র প্রত্যাহার করা হয়নি, সেই প্রশ্ন করেন বিচারপতি। সেক্ষেত্রে বিচারপতির প্রশ্ন, এক্ষেত্রে সুপ্রিমকোর্টের কী কোনও নির্দেশিকা রয়েছে। এই প্রসঙ্গে কমিশনকে আদালতের নির্দেশ, যদি কোনও নির্দেশিকা না থাকে, তাহলে সুপারিশপত্র প্রত্যাহার করুন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর