১০০ দিনের কাজের টাকা বন্ধের প্রতিবাদে সল্টলেকে বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: তিন বছর ধরে ১০০ দিনের কাজের টাকা বন্ধ কেন এবং অবিলম্বে পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন অনুসারে কাজ চালু করার দাবিতে শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরের(Saltlake BJP Office) সামনে বিক্ষোভ দেখান উপভোক্তা।গ্রামীণ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী শ্রমিক সংগঠন, ‘পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি’, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, ২০০৫ (যা ১০০ দিনের কাজ হিসাবে জনসমাজে পরিচিত) কে আইনে পরিণত করার আন্দোলনে প্রথম সারিতে থেকেছে। তারপর থেকে পশ্চিমবঙ্গে আইনটির কার্যকরী বাস্তবায়নের জন্য কাজ করে চলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের তহবিল স্থগিত রাখার প্রেক্ষিতে এই বিক্ষোভ।

বিগত তিন বছর ধরে চলা এই পরিস্থিতি এখন এতটাই মারাত্মক যে লক্ষ লক্ষ নাগরিককে চরম দারিদ্র্য ও হতাশার মধ্যে ঠেলে দিয়েছে।বিজেপি সরকার জবাব দাও “””এই দাবীকে সামনে রেখে বেশ কিছু সংগঠন একত্রিত হয়ে সল্টলেক সেক্টর ফাইভ বিজেপি অফিসে বিক্ষোভ প্রদর্শন করে।বিজেপির সল্টলেক রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপি কার্যালয়ে এসে পৌঁছান শমিক ভট্টাচার্য। তিনি জানান, তারা যে দাবি নিয়ে এসেছেন নবান্নে(Nabanna) যাক। এটা কোন সরকারি দপ্তর নয় এটা বিজেপির কার্যালয়। তিনি নাম না করে জানান বিক্ষোভকারীদেরকে এখানে কোন রাজনৈতিক দল পাঠিয়েছে।

বিজেপি কার্যালয়ের সামনে থেকে ওনাদেরকে যদি পুলিশ মনে করেন সরাবে সরাতে পারেন। না হলে আমরা সরিয়ে দেব।অবশেষে বিজেপির রাজ্য দপ্তরের বিক্ষোভকারীদের পাঁচ জন প্রতিনিধি প্রবেশ করেন। ডেপুটেশন জমা দেওয়ার পাশাপাশি বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যর সঙ্গে কথা বলেন তারা। এদিন বিক্ষোভে খালি থালা নিয়ে এসে বাজান বিক্ষোভকারীরা। এই বিক্ষোভকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়