দুর্গাপুজোয় দমকলের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক দিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। নির্বিঘ্নে যাতে এই দুর্গাপুজো উৎসব সম্পন্ন করা যায় সেজন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা নিল রাজ্যের দমকল বিভাগ।বুধবার রাজ্য সরকারের দমকল বিভাগের মুখ্য কার্যালয়ে দমকলমন্ত্রী(FireBrigade Minister) সুজিত বোসের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন দমকল বিভাগের ডিজি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

রাজ্যে প্রায় চার হাজার একশটিরও বেশি দুর্গাপূজা হয়। প্রতিটি এলাকায় যাতে দমকল বিভাগের নির্দেশ মেনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক রাখা হয় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে দমকল বিভাগের সমস্ত আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের প্রতিটি এলাকায় দমকল বিভাগের সমস্ত বিভাগে কর্মীদের চব্বিশ ঘন্টা উপস্থিত থাকতে হবে এ মর্মে নির্দেশিকা ও জারি করা হয়েছে বলে জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস।

প্রতিটি পুজো উদ্যোক্তাদের পুজো প্যান্ডেল সংলগ্ন এলাকায় জলের বা ফায়ার ফাইটারের ব্যবস্থা রাখতে হবে। ইলেকট্রিক্যাল কানেকশনগুলিকে নিয়ম মেনে করতে হবে। দেখতে হবে কোনভাবেই যাতে তড়িৎ আহত হওয়ার অবস্থা না থাকে।দুর্গাপুজোর পরেই রাজ্যের রাজ্যের বিভিন্ন এলাকায় আরো বেশ কিছু নতুন দমকল স্টেশনের সূচনা করা হবে বলেও এদিন জানান দমকল মন্ত্রী সুজিত বোস। পুজোর দিনগুলিতে যে কোন ধরনের অঘটন ঠেকাতে দমকল বিভাগ প্রস্তুত বলে জানান মন্ত্রী সুজিত বোস।

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

রবিতে ইস্ট-মোহন মহাযুদ্ধ, জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….