Loading live market data...
Loading active stocks...
Connecting...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে জাত তুলে গালাগালি, অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) এক গবেষক ছাত্রীকে (Student) জাত তুলে গালাগালি করার অভিযোগ উঠল এক অধ্যাপকের (Professor) বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক গবেষক ছাত্রীকে জাত তুলে গালাগালি করার অভিযোগ উঠল এক অধ্যাপকের বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের এসসি-এসটি-ওবিসি সেল। সেই বৈঠকে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর সূত্রের। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এসসি-এসটি-ওবিসি সেল অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ছাত্রীকে জাত তুলে গালি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। অভিযোগকারিণী ছাত্রীর অভিযোগ তিনি ওবিসি শ্রেণির অন্তর্ভুক্ত। আর সেই কারণে তাঁকে এমফিল প্রোগ্রামে অংশ গ্রহণ করতে দেননি অভিযুক্ত অধ্যাপক। এই ঘটনার পর ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন। আবেদন করেছিলেন ওই অধ্যাপককে বদলে দেওয়ার জন্য। কারণ তাঁর অধীনে থেকে গবেষণার কাজ এগিয়ে নিয়ে যেতে পারছেন না ওই ছাত্রী। এরপর পিএইচডি গবেষণা কমিটি ছাত্রীটির অভিযোগ নিয়ে বৈঠক করে। যে কমিটির মধ্যে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ইমন কল্যাণ লাহিড়ি। সেই বৈঠকের পর এ বিষয়ে উপাচার্যকে একটি চিঠি পাঠান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই পিএইচডি ছাত্রীকে জাত তুলে অপমান করা হয়েছিল। সেই ঘটনার পর অভিযুক্ত সহকারী অধ্যাপকের কাছে জবাব তলব করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে সেই অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে