‘ভুলে যাওয়ার রোগ হয়েছে রাজ্যপালের’, টুইটে বিঁধলেন অমিত মিত্র

অমিত মিত্রও এদিন সেই চিঠি শেয়ার করে রাজ্যপালকে বিঁধেছেন। পরপর কয়েকটি টুইট করে তিনি জানিয়েছেন, 'আমি স্থম্ভিত, যখন ওই চার পাতার চিঠির জবাব আমি রাজ্যপালকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপালের আচরণ অনেকটা ডক্টর জ্যাকিল এবং মিস্টার হাইডের মত। যিনি রাতে এক ধরনের কথা বলেন এবং দিনে এক ধরনের কথা বলেন। বুধবার সন্ধ্যায় ঠিক এই ভাষাতেই তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। তিনি টুইট করেই রাজ্যপালের অভিযোগের কড়া প্রতিক্রিয়া দিলেন। উল্লেখ্য, গত ৯ নভেম্বর মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়েই তিনি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনকে সমর্থন জানিয়ে বলেছিলেন, ‘আগামী বছরের বাণিজ্য সম্মেলনকে সফল করার জন্য আমার যা করার করব’। কিন্তু আশ্তর্যজনকভাবে ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে উল্টো কথা বলেন। এক বছর আগের লেখা চিঠি শেয়ার করে তিনি বাণিজ্য সম্মেলনের সাফল্য নিয়েই প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গেই পাল্টা তোপ দাগলেন অমিত মিত্র।


অমিত মিত্রও এদিন সেই চিঠি শেয়ার করে রাজ্যপালকে বিঁধেছেন। পরপর কয়েকটি টুইট করে তিনি জানিয়েছেন, ‘আমি স্থম্ভিত, যখন ওই চার পাতার চিঠির জবাব আমি রাজ্যপালকে সমস্ত তথ্য-সহ দিয়েছিলাম। সমস্ত বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিসংখ্যানও দেওয়া হয়েছিল। আমার মনে হয় ওনার (রাজ্যপাল) ভুলে যাওয়ার রোগ হয়েছে। তাঁর কী সাহায্য়ের প্রয়োজন আছে নাকি এটি একটি ম্যাকিয়াভেলিয়ান ভ্রান্তিনাকি এটি একটি ম্যাকিয়াভেলিয়ান ভ্রান্তি!’ উল্লেখ্য, এর আগেও রাজ্যপাল-রাজ্য সংঘাত লেগেছে বিভিন্ন ইস্যুতে। তবে এবার তাৎপর্যপূর্ণভাবে রাজ্যপালকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। রাজনৈতিক মহলের অভিমত, আপাত শান্ত অমিত মিত্র সচারচর এত কড়া প্রতিক্রিয়া দেন না। কিন্তু রাজ্যপালের তোলা প্রশ্নবানে যে ‘ভুল’ ছিল সেটা প্রমান করতেই মুখ খুললেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়