ফের কলকাতার বুকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আরেক উঠতি মডেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: পল্লবী, বিদিশা, মঞ্জুষা, সরস্বতীর পর ফের কলকাতায় উঠতি মডেলের রহস্যজনক মৃত্যু খোদ কলকাতার বুকে। আর তাঁদের মৃতদেহ ঠিক যেভাবে উদ্ধার হয়েছিল, ঠিক সেভাবেই এদিন বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকে আরেক উঠতি তরুণী মডেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। পরপর একাধিক মডেলের রহস্যজনক মৃত্যু, কোনও প্রভাব ফেলবে না তো বাংলার চলচ্চিত্র মহলে। সেই নিয়েই রীতিমত চিন্তিত টলিপাড়া। পুলিশের প্রাথমিক অনুমান, এদিন গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মডেল। যদিও ওই ফ্ল্যাট থেকে তরুণীর কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। জানা যায়, শোওয়ার ঘরের মধ্যেই ফাঁসি দিয়েছেন ওই তরুণী, যা নিয়ে এখন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই উঠতি মডেলের নাম পূজা সরকার (১৯)।

তাঁর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। ওই তরুণীর দেহ আপাততঃ ময়নাতদন্তের জন্য এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পূজা নামে ওই তরুণী তাঁরই এক বান্ধবীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। শনিবার রাত পর্যন্ত পূজা, তাঁর বান্ধবীর সঙ্গে তাঁর ফ্ল্যাটে ছিলেন। পূজার বান্ধবীর বক্তব্য অনুসারে, সন্ধ্যেয় যখন তাঁরা আড্ডা দিচ্ছিলেন, ঠিক সেসময় পূজার ফোনে তাঁর বয়ফ্রেন্ডের ফোন আসে। তখন সে সেখান থেকে উঠে গিয়ে নিজের ঘরে চলে যান। এরপর পূজা সেই যে ঘরের দরজা বন্ধ করে দেন। আর খোলেননি। বহুবার তাঁকে ডাকাডাকি করা হলেও কোনও সাড়াশব্দ মেলেনি তাঁর। তখন ওই তরুণীর বান্ধবী বাধ্য হয়ে তাঁদের প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করলে প্রতিবেশীরা জড়ো হয়ে যান। তখনই তাঁরা দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দেখে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন পূজা। তড়িঘড়ি বাঁশদ্রোণী থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পূজার দেহ উদ্ধার করে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন পূজা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করছে। পরিবারকেও পূজার মৃত্যু সংবাদ জানানো হয়েছে।

সম্প্রতি চারজন মডেলের আত্মহত্যার ঘটনায় রীতিমতন সরব টলি মহল। আর সব ক্ষেত্রেই মানসিক অবসাদই আত্মহত্যার মূল কারণ হিসেবে ধরা দিয়েছে। তবে উঠতি মডেল পূজার আত্মহত্যার নেপথ্যেও কী মানসিক অবসাদ কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পূজা সদ্যই মডেলিং দুনিয়ায় পা রেখেছিলেন। আদতে উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা পূজা। এবং তাঁর পড়াশোনা গোবরডাঙা হিন্দু কলেজে। মাসছয়েক আগে বাঁশদ্রোণী থানার উলটো দিকের এক বহুতলের একতলা ভাড়া নেন তিনি। গভীর রাতে বাড়ি ফিরতেন পূজা। স্থানীয়দের দাবি, দুই তরুণ আসাযাওয়া করতেন পূজার ফ্ল্যাটে। রাতবিরেতে চিৎকার করতেও শোনা যেত তাঁদের। ইতিমধ্যেই পূজার প্রেমিকের সম্পর্কে বান্ধবীর থেকে তথ্য নিচ্ছে পুলিশ।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা