জেরায় চুপচাপ, কেষ্টকে নিয়ে ফের কমান্ড হাসপাতালে সিবিআই

সকাল ১০টার কিছু পর নিজাম প্যালেস থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বের করে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার ফের অনুব্রত মণ্ডলকে নিয়ে গেলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। এদিন সকাল ১০টার কিছু পর নিজাম প্যালেস থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বের করে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য এদিন আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে।

রবিবার কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে আবার নিজাম প্যালেসে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে সিবিআই সূত্রে দাবি, গ্রেফতারের পর আদালতের নির্দেশে কেষ্টকে হেফাজতে নেওয়ার পর থেকে গরু পাচার মামলায় তাঁকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি চুপচাপ রয়েছেন। তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের জবাবে কখনও বলছেন তিনি অসুস্থ। কখনও বা কোনও উত্তর না দিয়ে চুপ করে রয়েছেন। আইনজীবীদের সঙ্গেও বিশেষ কথা বলছেন না অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের দাবি, বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা তদন্তে অসহযোগিতা করছেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবেও কোনও কথা বলেননি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

অন্যদিকে সিবিআই সূত্রে দাবি, গরু পাচার মামলায় এই পর্যন্ত তদন্ত করে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে ৪৫টি সম্পত্তির হদিশ। যেগুলির মধ্যে বাড়ি, জমি সহ বিভিন্ন সম্পত্তি রয়েছে। এই সম্পত্তিগুলি কোনওটি অনুব্রত মণ্ডলের নামে, কোনওটি তাঁর নিরাপত্তারক্ষী সায়গল হোসেন এবং অনুব্রতর যৌথ নামে। রবিবার আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে নিয়ে আসবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিজাম প্যালেসে নিয়ে আসার পর আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক