সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত মণ্ডল

বৃহস্পতিবার ১১ টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হন তিনি। নির্ধারিত সময়ের আগেই তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসা মামলায় তলবের প্রেক্ষিতে সিবিআই দফতরে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার ১১ টা ৪০ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজির হন তিনি। নির্ধারিত সময়ের আগেই তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হন। এদিন সাড়ে এগারোটা নাগাদ চিনারপার্কের বাড়ি থেকে বেরোন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। 

ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। এর আগে ৪ বার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। অবশেষে পঞ্চমবার তলবের পর তিনি এই মামলায় হাজিরা দেন। সিবিআই সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। গত ২৪ মে অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের চিঠি দিয়ে হাজিরা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়েছিলেন। কিন্তু সিবিআই আধিকারিকরা তাঁর সেই আবেদনে মান্যতা দেননি। আবেদনের ৯ দিনের মাথায় আবার অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে সিবিআই সূত্রে খবর, বীরভূম জেলার এই নেতা সিবিআই-য়ের কাছে তাঁর সম্পত্তির যে হিসাব দিয়েছেন। তাতে মাত্র তাঁর সম্পত্তির মাত্র এক-তৃতীয়াংশের হিসাব দিয়েছেন তিনি। তাই সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখতে আরও বিশদে তদন্তে নামছে ইডি এবং সিবিআইয়ের গোয়েন্দারা। উল্লেখ্য, গত বুধবার অর্থাৎ ২৫ মে অনুব্রত মণ্ডলের আয় ব্যয়ের হিসাব নিয়ে সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন তাঁর আইনজীবী। বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির সম্পত্তির তথ্য, ব্যাঙ্ক স্টেটমেন্ট সিবিআই আধিকারিকদের কাছে জমা দেন তিনি।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের