দুই দুষ্কৃতী দলের সংঘর্ষে রণক্ষেত্র আনোয়ার শাহ

দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড মোড় সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বস্তি ও অবৈধ নির্মাণের ওপর মূল নিয়ন্ত্রণ রাখে আল্লাউদ্দিন খান ও সলমন খান নামে দুই দাগী দুষ্কৃতী। দুইজনই ওই এলাকায় সাট্টা ও জুয়ার কারবার চালায়। চালায় ব্যাপক হারে তোলাবাজিও। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যেই বিবাদ বাঁধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙ্গুর হাসপাতালের সামনে একটি সরকারি প্রকল্পে কে ইমারতি সামগ্রী সরবরাহ করবে তা নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার রাতে দুই দুষ্কৃতী দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড মোড় সংলগ্ন এলাকা রীতিমত রণক্ষেত্র হয়ে উঠল। সেই সংঘর্ষ থামাতে গিয়ে পাল্টা হামলার মুখে পড়ল পুলিশও। ৩টি থানার পুলিশ এনেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। শেষে ডাকা হয় র‍্যাফকে। কার্যত তাঁরাই এসে ব্যাপক লাঠিচার্জ ও ধড়পাকড়ের মধ্যে পরিস্থিতি আয়ত্তে আনে। শুক্রবার সকালেও ওই এলাকায় ধড়পাকড় করছেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। ঘটনার জেরে গোটা এলাকা রীতিমত থমথমে।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোড মোড় সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বস্তি ও অবৈধ নির্মাণের ওপর মূল নিয়ন্ত্রণ রাখে আল্লাউদ্দিন খান ও সলমন খান নামে দুই দাগী দুষ্কৃতী। দুইজনই ওই এলাকায় সাট্টা ও জুয়ার কারবার চালায়। চালায় ব্যাপক হারে তোলাবাজিও। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে বিবাদ বাঁধে বাঙ্গুরের প্রকল্পে কে ইমারতি সামগ্রী সরবরাহ করবে তা নিয়ে। সেই বিবাদই ক্রমে হাতাহাতি ও সংঘর্ষের চেহারা নেয়। একে অপরের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলে দু’পক্ষই। রাত ২টো পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামাতে চাইলে উল্টে পুলিশের দিকে ইট-বাঁশ নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় তিনটি থানার বিশাল পুলিশ বাহিনী। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

পুজোর ছুটিতে ভিড় এড়াতে চান? ঘুরে আসুন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল