‘অপরাজিতা’ বিলে কেন্দ্রের সায় না মেলায় বিধানসভায় ফেরত পাঠালেন রাজ্যপাল

Share:

নিজস্ব প্রতিনিধি: অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র। ওই বিলের বেশ কিছু লাইন নিয়ে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলেছে কেন্দ্র। অপরাজিতা বিলে সবুজ সংকেত দেয় না কেন্দ্র। কেন্দ্র থেকে অপরাজিতা বিল ফেরত পাঠানো হয় রাজভবনে(Rajbhavan)। এরপর রাজভবন থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস(Govonor C V Anand Bose) বিল ফেরত পাঠাযন বিধানসভায়। এই অপরাজিতা বিলে ৬৪ ৬৫ এবং ৬৬ ধারায় অপরাধ সংগঠিত হলে নারীদের বিরুদ্ধে কি ধরনের শাস্তি হতে পারে তার উল্লেখ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা আইন এবং অপরাজিতা বিলে যে শাস্তির কথা উল্লেখ হয়েছে, এই দুটি একই রয়েছে, তাই কেন্দ্রের যুক্তি হল অপরাজিতা বিল পর্যবেক্ষণের প্রয়োজন আছে। কেন্দ্রের তরফে ওই বিল ফেরত পাঠিয়ে রাজ্যপালকে বিষয়টি ফেরত পাঠাল।

গত ৩রা সেপ্টেম্বর ২০২৪ সালে এই বিল রাজ্য বিধানসভায় পাস হয়। এদিকে এই বিল ফেরত পাঠানোর বিষয়ে তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh) বলেন, বিজেপির মুখোশ ধীরে ধীরে খুলে যাচ্ছে। বিজেপি ফাঁসির সাজা চায় না নারীদের উপর অত্যাচারে তাই এই বিল ফেরত পাঠিয়েছে। কেন্দ্রের ছাড়পত্র না মেলায় অপরাজিতা বিল ফেরাল রাজ্য ভবন। এই বিল ফেরত পাঠানো প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) জানান, এই বিলের খুঁটিনাটি বিষয় আইনজীবীরা বলতে পারবেন।

তবে ইতিমধ্যে নির্ভয়ার ঘটনার পর কেন্দ্র সরকার যে আইন প্রণয়ন করেছে সেখানে পৃথকভাবে রাজ্য সরকার ফাঁসির সাজা নিয়ে কোন আইন প্রণয়ন করতে পারে না। ভারতের সংবিধানে কেন্দ্র এবং রাজ্য পৃথক পৃথক আইন বলবৎ করতে পারে না। কেন্দ্র যে আইন বলবৎ করবে তা মানতে হবে রাজ্যকে। এক্ষেত্রে বিল কেন ফেরত পাঠিয়েছে তার গুরুত্ব এবং সমস্ত দিক আইনজ্ঞ বিশেষজ্ঞরা বলতে পারবেন। তবে আপাতত ধর্ষণে ফাঁসির সাজা সংক্রান্ত অপরাজিতা বিল(Aprajita Bill) বি এন এস এর সঙ্গে সামঞ্জস্য নেই বলে কেন্দ্র সবুজ সংকেত না দেওয়ায় রাজ্যে কার্যকরী হওয়ার ক্ষেত্রে বাধা পেল।

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক