চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ নম্বর বোরোতে ডেঙ্গু বাড়াবাড়ির রূপ নিয়েছে : অতীন ঘোষ

নিজস্ব প্রতিনিধি: অনেক জায়গায় কলকাতা পৌর সংস্থার স্বাস্থ্য কর্মীরা প্রবেশ করতে পারছে না । ফলে একটা সমস্যা হচ্ছে। কলকাতা পুরসভা এলাকায় ৮১ নম্বর ওয়ার্ডে ১৩ বছরের বালকের ডেঙ্গুতে মৃত্যুর পর এই মন্তব্য করেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। কলকাতা পুরসভার(KMC) ডেপুটি মেয়র জানান, ১০ নম্বর বোরোতে ডেঙ্গু বাড়াবাড়ির রূপ নিয়েছে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে কলকাতা পৌরসভা। জানা গেছে,৮১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই১৩ বছরের বালক ডেঙ্গুতে আক্রান্ত হয়।

এক ডায়াগনস্টিক সেন্টারে তার রক্ত পরীক্ষা হয়েছিল বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি আরো জানান যে ,ডেঙ্গু(Dengu) আক্রান্ত হওয়ার পর তাকে একটা বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা অবনতি ঘটে। তার পরে গতকাল বিকেলে তাকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজকে সকালে তার মৃত্যু হয়েছে বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ। এই বালকটি সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ছিল বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত তার কাছে সম্পূর্ন রিপোর্ট আসেনি বলে জানান মেয়র পরিষদ স্বাস্থ্য।

তিনি এদিন জানান যে ১০ নম্বর বোরোতে ডেঙ্গি বাড়বাড়ন্ত হয়েছে। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি। তবে সমস্যা হচ্ছে যে এই জায়গাটি রেল ইয়ার্ড অঞ্চল। অনেক জায়গায় কলকাতা পৌর সংস্থা স্বাস্থ্য কর্মীরা প্রবেশ করতে পারছে না। ফলে ওই অঞ্চলে একটা সমস্যা হচ্ছে বলে জানান তিনি। অতীন ঘোষ(Atin Ghosh) জানান যে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে ডেঙ্গুর লার্ভা খোঁজ করার কাজ চলছে। মানুষের মধ্যে সচেতন করার কাজ চলছে বলে জানান ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য বিভাগ অতীন ঘোষ।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ