খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : কলকাতার বুকে মেয়েদের স্কুলে হামলা চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ফটক টপকে স্কুলের মধ্যে ঢুকে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শনিবার সকালেই স্কুল কর্তৃপক্ষ গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, স্কুলটি নিজস্ব ভবনে নয়, ভাড়া নিয়ে ক্লাস হতো। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ক্লাস হতো ওই ভবনে। স্কুলের সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে হামলার ছবি। সেখানে দেখা গিয়েছে, স্কুলের প্রধান দরজা টপকে ভিতরে ঢুকেছে কয়েকজন। তারপরে তারা ক্লাসঘর তছনছ করে। বেঞ্চ থেকে শুরু করে চেয়ার টেবল ভাঙচুর করা হয়েছে। শনিবার সকালে বিষয়টি সবার নজরে আসে। এরপরেই গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা হঠাৎ করে স্কুলের মধ্যে হামলা চালাল তা বুঝে উঠতে পারছেন না স্কুলের শিক্ষিকা থেকে পড়ুয়াদের অভিভাবকরা। 

স্কুলের প্রধানশিক্ষিকা জানিয়েছেন, স্কুলের সিসিটিভিতে (CCTV) তাণ্ডব চালানোর ছবি ধরা পড়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজও জমা করা হয়েছে। জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছে। জেলা স্কুলশিক্ষা দফতর সূত্রের জানা গিয়েছে, আগামী সোমবার প্রধানশিক্ষিকার সঙ্গে কথা হবে। তারপরে পরবর্তী পদক্ষেপ করা হবে। পুলিশও সিসিটিভি ফুটেজ থেকে দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে। বর্তমানে স্কুলে গরমের ছুটি চলছে। সেটা জেনেই প্রি প্ল্যানিং করে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের হদিশ পেতে ইতিমধ্যে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। 

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার

ঠোঁট কাটার চিকিৎসায় অ্যানাস্থেশিয়া! একরত্তির মর্মান্তিক মৃত্যুতে কাঠগড়ায় হাসপাতাল