কবি নজরুল মেট্রো স্টেশনে ফের মরণ ঝাঁপ, ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা । বৃহস্পতিবার বিকেল ৪ টে বেজে ২৮ মিনিটে কবি নজরুলে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে  আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি । আর তাতেই ব্যাহত মেট্রো পরিষেবা । আপাতত কবি সুভাষ থেকে টালিগঞ্জ ষ্টেশন পর্যন্ত বন্ধ হয়েছে  পরিষেবা । স্বাভাবিকভাবে এই ঘটনার জেরে বিপাকে পড়েছে নিত্যযাত্রীরা ।

মেট্রো রেল সূত্রে জানান হয়েছে, আত্মহত্যার খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে কবি নজরুল স্টেশন খালি করে দেওয়া হয় । তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করা হচ্ছে। তাই আপ এবং ডাউন লাইনে আপাতত বন্ধ রাখা হয়েছে পরিষেবা। তবে কখন থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা তা এখন জানা যায়নি। এরফলে ভোগান্তির মুখে পড়ছে অফিস ফেরত যাত্রীরা ।

উল্লেখ্য, মেট্রোতে আত্মহত্যার ঘটনা প্রথম নয়। প্রায়শই কলকাতা মেট্রোতে এমন ঘটনা ঘটছে।  এর আগেও একাধিকবার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছে। বহু ব্যবস্থা নিয়েও এড়ানো যাচ্ছে না এই ঘটনা। স্বাভাবিকভাবেই যা চিন্তায় ফেলছে কর্তৃপক্ষ এবং যাত্রী দু-পক্ষকেই। কারণ, এমন ঘটনায় বারবারই বিপাকে পড়েন যাত্রীরা। দেখা গিয়েছে অফিস টাইমের ব্যস্ত সময়েই বারবার এই ঘটনা ঘটেছে। আর তাতেই চাপে পড়ছে যাত্রীরা।তবে   সম্প্রতি লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা রুখতে কালীঘাট স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে পাকাপোক্ত ভাবে কিছু গার্ডরেল বসিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু তাতেও হল না সমাধান । 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের