বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলেছিল অয়ন

বান্ধবী এবং তাঁর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলেছিল হরিদেবপুরের খুন হওয়া যুবক অয়ন মণ্ডল,পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বান্ধবী এবং তাঁর মায়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলেছিল হরিদেবপুরের খুন হওয়া যুবক অয়ন মণ্ডল, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। আর তা থেকেই গণ্ডগোলের সূত্রপাত বলে মনে করছেন তদন্তকারীরা।

হরিদেবপুরের ২১ বছর বয়সী যুবক অয়ন মণ্ডলের সঙ্গে বান্ধবী ও বান্ধবীর মায়ের সম্পর্ক তৈরি হয়েছিল, নিহত যুবকের বাবা এই দাবি করেছিলেন। পুলিশ সূত্রেও এই কথা জানানো হয়েছে। দশমীর রাতে পরিকল্পনা করেই অয়ন মণ্ডলকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অয়ন মণ্ডলকে খুন করার পর, তথ্য প্রমাণ লোপাট করতে ঘটনাস্থল মুছে ফেলা হয়। যার ফলে ফরেন্সিক পরীক্ষায় রক্তের কোনও নমুনা মেলেনি। দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে অয়ন কেবল বান্ধবীর মাকে দেখতে পায়। সেই সময় তার বান্ধবী বাড়িতে ছিল না, তার মা অয়নকে জানায়, মেয়ে ঠাকুর দেখতে গিয়েছে। এরপরেই বাড়িতে আসেন অয়নের বান্ধবী, তাঁর বাবা, ভাই ও বন্ধুরা। আর বাড়িতে এসে অয়নকে দেখে তারা মারধর করেন।

প্রমাণ লোপাট করতে প্লাস্টিকে মুড়ে ফেলা হয় অয়নের দেহ। তারপর একটি পণ্যবাহী গাড়ি ডেকে এনে তাতে চাপিয়ে মগরাহাট থানা এলাকার মাগুরপুকুরে একটি নির্জন জায়গায় দেহ ফেলে আসা হয়। পরে সেখান থেকে অয়নের দেহ উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয়, মৃতদেহ ফেলার আগে অয়নের মোবাইল ফোনও সুইচ অফ করে ফেলে দেওয়া হয় জলাশয়ে। ইতিমধ্যে এই ঘটনায় অয়নের বান্ধবী, বান্ধবীর মা, বান্ধবীর বাবা, বান্ধবীর ভাই, ভাইয়ের বন্ধু-সহ মোট সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস