Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় না থাকার কারণ জানালেন বাবুল

পাল্টা জবাব দিয়েই নিজের দায়বদ্ধতা ও তৃণমূলের প্রতি দায়িত্ব জানিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার আসনের উপনির্বাচন। আর সেই আসনে প্রচারের জন্য তৃণমূলের তরফে একগুচ্ছ তারকা প্রচারকের নাম ঘোষণা করা হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেব, মিমিদের নাম রয়েছে গোসাবা, খড়দহ, দিনহাটা ও শান্তিপুরের জন্য। কিন্তু তৃণমূলে সদ্য যোগদান করেও তারকা প্রচারকের তালিকায় নাম নেই বাবুল সুপ্রিয়র। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে বিজেপির আইটি সেলের তরফে কটাক্ষ করা হচ্ছিল আসানসোলের সাংসদের দিকে। যার জবাব দিয়েছেন বাবুল সুপ্রিয়।

বাবুল জানিয়েছেন, ‘কোনও রকেট সায়েন্সের বিষয় নয় এটা। দয়া করুন জানুন, আমি এখনও বিজেপি সাংসদ। গতকালই সম্মাননীয় স্পিকার মহাশয়কে একটি চিঠি দিয়ে কিছু সময় চেয়েছিলাম যাতে আমি পদত্যাগপত্র জমা দিতে পারি নিয়ম মোতাবেক। কলকাতাতে গুছিয়ে নিতে আমাকে কিছুটা সময় দেওয়ার জন্য তৃণমূলকে ধন্যবাদ।’ বিজেপিতে মন্ত্রীত্ব হারিয়ে দলের মধ্যেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন বাবুল। বারবার দলের কিছু নেতাদের উদ্দেশ্যে নাম না করেই খোঁচা দিতে থাকেন তিনি। তারপরেই ফুল পাল্টে তৃণমূলে এসেছেন ও দাবি করেছেন ঘাসফুল শিবিরে প্রথম একাদশের খেলোয়াড় উনি। তারপর থেকেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে বারবার কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।

কিন্তু উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে না যাওয়ার জন্য বিজেপির তরফেও হাল্কা কটাক্ষ ছোঁড়া হয়। পাল্টা জবাব দিয়েই নিজের দায়বদ্ধতা ও তৃণমূলের প্রতি দায়িত্ব জানিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল